গরমে কদবেল খেলেই দূরে থাকবে রোগ, ব্যাধি, তবে খাবেন কেমন ভাবে, জানেন?

বারো মাসই বাজারে কদবেল পাওয়া যায়। তবে গ্রীষ্মকালে কদবেল একটু বেশি পরিমাণে বাজারে কিনতে পাওয়া যায়। এই সময় কদবেল খেতেও কিন্তু বেশ ভালো লাগে। কমবেশি সকলেই ভীষণ ভালোবাসেন। তাছাড়া কদবেল খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো।

গরমে যদি আপনি নিত্যদিন একটি করে কদবেল খেতে পারেন, তাহলে শরীর কিন্তু আপনার খুব ভালো থাকবে। এমন কি খাবার হজম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। জানুন নিত্যদিন কদবেল খেলে কী কী উপকার পাবেন।

wood apple

শরীর ঠান্ডা থাকবে

যদি আপনি শরীর ঠান্ডা রাখতে চান, তাহলে নিত্যদিন গরমে কদবেল খেতে পারেন। এই কদবেল খেলে হিট স্ট্রোকের ঝুঁকি কমে। এটি খেলে আপনার শরীরে ডিহাইড্রেশনের সমস্যাও কমবে।

কী কী পুষ্টিগুণ রয়েছে

কদবেলে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। যেমন- এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, প্রোটিন, রাইবোফ্ল্যাবিন, ভিটামিন বি, কেনটিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফাইবার, ভিটামিন বি, এ, বি, টু থাকে। নিত্যদিন কদবেল খেলে আপনার শরীরে পুষ্টির ঘাটতিও পূরণ হবে।

হাড় মজবুত হবে

যদি আপনি হাড় মজবুত রাখতে চান, তাহলে নিত্যদিন কদবেল খান। কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এটি খেলে অস্টিওপোরোসিস রোগের ঝুঁকি কমবে। এমনকি দাঁত ও হাড় ভালো থাকবে। দাঁত থেকে যদি রক্তক্ষরণ হয় কিংবা দাঁতের গোড়া ফুলে যায় তাহলে এই কদবেল খেলে তা কিন্তু সহজেই কমবে।

কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে

কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে আপনি খেতে পারেন কদবেল। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে। অ্যাসিডিটির সমস্যা কমবে। আবার মলও নরম হবে।

রোগ প্রতিরোধের ক্ষমতা কমবে

কদবেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। বড় রোগের ঝুঁকি কমবে। এমনকি গরমকালে আপনাদের শরীর ক্লান্ত লাগে, তাও কিন্তু লাগবে না।

কীভাবে খাবেন

আপনি কদবেল কাঁচা মেখে খেতে পারেন। আবার শরবত করে খেতে পারেন। স্মুদি করে খেতে পারেন। আবার অনেকে ডালিম দিয়েও কদবেল মেখে খেতে খান। এটি কিন্তু খেতে অসাধারণ লাগে। আবার কদবেলের বেলপানা করেও খেতে পারেন। লেবুর রস দিয়ে কদবেল খেতে পারেন। পুদিনা পাতা দিয়ে কদবেল খেতে পারেন। তবে যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে অবশ্যই কদবেল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+