এসি থেকে বের হচ্ছে না ঠান্ডা হাওয়া, কতদিন অন্তর এসির ফিল্টার পরিষ্কার করতে হয়, জানেন
তীব্র দাবদাহে নাজেহাল শহরবাসী। আর এসময় শুধু পাখা চালালেই যে ভালোভাবে ঘুমানো যায় তা কিন্তু নয়। এসময় বাড়িতে সকলেই কুলার বা এসি ব্যবহার করেন। এসি যদি সঠিক ব্যবহার করতে হয় ও ঠান্ডা হওয়া পেতে হয় তাহলে কিন্তু আপনাকে সঠিক সময়ে এসি পরিস্কার করতে হবে। না হলে আপনার এসি চালালেও ঘর ঠান্ডা হবে না। তাছাড়াও এসি নষ্ট হয়ে যেতে পারে।
কারণ এসির এয়ার ফিল্টারে ময়লা জমে গেলেই কিন্তু এসি থেকে ঠান্ডা হাওয়া বেরোয় না। ফলে ঘর ঠান্ডা হয় না। আর এই কারণেই এসি দ্রুত খারাপ হয়ে যেতে পারে। তাই এই গরমে এসির ফিল্টার কতদিন অন্তর অন্তর পরিষ্কার করা উচিত, জানুন।

সারা মরসুমে কেউই কিন্তু এসি চালায় না। তবে তীব্র গরমে যখন মানুষ নাজেহাল হয়ে যান অর্থাৎ গরমকালে তখন সকলেই প্রায় সারাদিনই এসির উপর ভরসা রাখেন। যদি আপনার পরিবেশ ধুলোবালি বা দূষণ প্রচুর হয় তাহলে কিন্তু খুব দ্রুতই আপনার এসির ফিল্টারে ময়লা জমতে থাকবে। এসি বেশি সহজে খারাপ হয়ে যেতে পারে। যদি না আপনি সঠিক সময় এসি পরিষ্কার করেন তবেই ঠান্ডা বাতাস পাবেন না।
আপনার ব্যবহারের উপর নির্ভর করবে আপনি এসি কতদিনে পরিষ্কার করবেন। তবে আপনি যদি সারাদিন এসি চালান তাহলে সেক্ষেত্রে কিন্তু এসিতে ময়লা প্রচুর জমতে পারে। এসিতে এমন অনেক রকমের ফিল্টার লাগানো থাকে। যা ঘন ঘন পাল্টানোর প্রয়োজন হয়। যদি আপনার এসি ভালো ঠান্ডা বাতাস দেয় তাহলে ঠিক আছে । নাহলে দু’সপ্তাহ পরপর এসির ফিল্টার পরিষ্কার করতে হবে। না হলে মাসে অন্তর একবার এসির ফিল্টার পরিষ্কার করার চেষ্টা করবেন।
আবার এসির ফিল্টারে প্রচুর নোংরা ভরে খেলে ঘরে ঠান্ডা বাতাস প্রবেশ করবে না। এরকম সমস্যায় যদি আপনি পরেন তাহলে চার থেকে ছয় সপ্তাহে এসির ফিল্টার পরিষ্কার করতে পারবেন। স্পিড বা উইন্ডো এসি উভয়ের ক্ষেত্রেই কিন্তু একই কাজ জরুরী। তবেই কিন্তু আপনার দামি এসি আপনি বাঁচাতে পারবেন।












Click it and Unblock the Notifications