সকালে খালি পেটে কফি খাচ্ছেন, অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো! দেহে কী প্রভাব পড়ছে, জানুন
দেশে এমন অনেক ব্যক্তি রয়েছেন যাদের সকাল শুরু হয় চা বা কফি দিয়ে। চা-কফি ছাড়া সকাল শুরু হোক তা তাঁরা ভাবতেই পারেন না। আবার এমন অনেকে রয়েছেন যারা ঘনঘন চা খান, কাজের ফাঁকেও চা খান। সকালে চা ও কফি খাওয়ার শরীরের জন্য এমনিতেই খুব একটা ভালো নয়।
কারণ, এতে ক্যাফেইনের মাত্রা সবথেকে বেশি থাকে। সকালে খালি পেটে কফি খেয়ে থাকেন অনেকেই, এটি কিন্তু শরীরের জন্য একদমই ভালো নয়। অজান্তেই শরীরের ক্ষতি করে ফেলছেন নাতো! কফি ঘুম বা ক্লান্তিকে কমাতে সাহায্য করে ঠিকই। সকালেই খালি পেটে কফি খেলে কিন্তু আপনার শরীরে উপকার থেকে সমস্যা হবে বেশি।

- হজমের সমস্যা হবে
অনেক গবেষণাতেই দেখা গেছে, চায়ের থেকে কফিতে সামান্য ক্যাফেইনের মাত্রা বেশি থাকে। যা পেটে গিয়ে অ্যাসিড উৎপন্ন করে। তাই খালি পেটে যখন আপনি কফি খাবেন। তখন আপনার বুক জ্বালাজ্বালা হতে পারে বা বদহজম হতে পারে। এবং অ্যাসিড রিফ্লেক্স হতে পারে। হজমের নানান সমস্যা দেখা দেবে। শুধু তাই নয়, আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও কিন্তু আসতে আসতে কমতে থাকবে।
- মানসিক চাপ বাড়বে
এমনকি কর্টিসলের মাত্রা ক্রমশ বাড়তে থাকবে। যে কারণে আপনার মানসিক চাপ বাড়তে থাকবে। যদি আপনি রোজ সকালবেলা খালি পেটে কফি খান তাহলে তা এখন থেকেই খাওয়া বন্ধ করুন।
- নার্ভাস লাগবে
কফি খেলে স্ট্রেস হরমোন কর্টিসল সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। গবেষণায় দেখা গেছে, সকালে ঘুম থেকে ওঠার পর দেহে কর্টিসল মাত্রা এমনিতেই বেশি থাকে তখন যদি আপনি কফি খান তখন তা কিন্তু আরও বাড়তে থাকবে। যে কারণে আপনার মানসিক চাপ বাড়বে। শুধু তাই নয়, আপনার উদ্বেগ ক্রমশ বাড়তে থাকবে। ক্রমশ নার্ভাস হয়ে পড়বেন। সারাদিন যখনই কোনও কাজ করবেন আপনার নার্ভাস লাগবে। কাজে সঠিকভাবে মনোযোগ দিতে পারবেন না। কাজের ক্ষমতা কমে যাবে। শরীরের শক্তিও কিন্তু আসতে আসতে কমতে থাকবে।
- আলসার হওয়ার প্রবণতা বেশি থাকবে
যদি আপনি খালি পেটে কফি খান তাহলে আপনার অ্যাসিডিটির মতো সমস্যা হবে। এতে ক্যাফেইনের মাত্রা বেশি থাকে। তাই যদি আপনি খালি পেটে কফি খান পেটে ব্যথা হবে, গ্যাস- অম্বল হওয়ার সম্ভাবনা থাকবে। খাওয়ার সহজে হজম হবে না। শুধু তাই নয়, পেপটিক আলসারের মতো সমস্যা দেখা দিতে পারে আপনার। এসব ঝুঁকি কমাতে সকালে খালি পেটে কফি খাওয়া এড়িয়ে চলুন।
- ওজন বেড়ে যাবে
কফিতে ক্যাফেইনের মাত্রা বেশি থাকে। তাই এটি খালি পেটে খেলে আপনার শরীর ক্রমশ দুর্বল হবে এবং ওজন বাড়তে থাকবে। আপনি মেজাজকে সঠিক রাখতে পারবেন না। মেজাজ বারবার হারিয়ে ফেলবেন। তাই খালি পেটে কফি খাবেন না। এতে আপনার শরীরেরও কিন্তু বড় ক্ষতি হতে পারে।
- রক্তে শর্করার মাত্রা বাড়বে
সকালবেলা ঘুম থেকে ওঠার পর সকলেরই রক্তে শর্করার মাত্রা উঠানামা করে। যদি আপনি খালি পেটে কফি খান এবং সেই সঙ্গে চিনি দেন তা কিন্তু আপনার পেটে গিয়ে রক্তে শর্করার মাত্রা ক্রমশ বাড়িয়ে তুলবে। এটি আপনার শরীরের জন্য খুব খারাপ। এতে টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি সবথেকে বেশি থাকবে। সেই সঙ্গে হৃদরোগে আক্রান্ত হবার সম্ভাবনা বেশি থাকবে। তাই আগেই সাবধান হন।
- পুষ্টি শোষণে বাধা দেয়
আপনি কি জানেন খালি পেটে কফি খেলে পুষ্টি শোষণে বাধা দেয়। কফিতে ট্যানিন নামক একপ্রকার যৌগ থাকে। যা আয়রন ও ক্যালসিয়াম শোষণে বাধা দেয়। আপনি যতই আয়রন বা ক্যালসিয়ামযুক্ত খাবার খান না কেন তা কিন্তু আপনার শরীরে কাজে লাগবে না।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications