প্যাকেটজাত দুধ কাঁচা না ফুটিয়ে খাওয়া ভালো, আপনিও কি একই ভুল করছেন? জানুন বিশেষজ্ঞদের মত
বাচ্চা থেকে বয়স্ক সকলকেই কিন্তু নিয়মিত দুধ খাওয়ানো হয়। শরীরে শক্তি যোগাতে দুধের জুড়ি মেলা ভার। তাই তাঁদের দুধ খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। দুধ খেলে ক্যালসিয়ামের ঘাটতি শরীরে পূর্ণ হয়।
হাড় মজবুত থাকে। এমনকি দাঁত ভালো রাখতেও সাহায্য করে দুধ। দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন, পটাশিয়াম, ভিটামিন ডি থাকে। যা স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো।

- পাস্তুরাইজ করার অর্থ কি?
অনেকেই কিন্তু শুধু দুধ খেতে পারেন না। তাই তারা কেউ কনফ্লেক্স দিয়ে, কেউ দুধে হরলিক্স দিয়ে খান। আবার অনেকেই রাতে ঘুমানোর আগেও এক গ্লাস দুধে চুমুক দিয়ে ঘুমাতে যান। বর্তমানে কিন্তু প্যাকেটজাত দুধই সকলে বেশি খেয়ে থাকেন। আর তারপর আমরা সকলেই জানি প্যাকেটজাত দুধ কেনা মানেই পাস্তুরাইজ করা। তবে কি এই পাস্তুরাইজ দুধ খাওয়া ভালো? পাস্তুরাইজ করার অর্থ কি? দুধ জীবাণুমুক্ত করা, তারপর তা সংরক্ষণ করার পদ্ধতিই নামই হল পান্তুরাইজেশন। প্যাকেটজাত দুধ বিশেষ পদ্ধতিতে, উচ্চ তাপমাত্রায় দুধ পান্তুরাইজ করা হয়।
- এই দুধ খাওয়া কি ভালো?
এখন যে পান্তুরাইজ দুধ বাজারে আসছে, মানে যা আমরা কিনে খাচ্ছি, তা কি সত্যিই ফোটানোর কোনও দরকার নেই। না কাঁচা দুধ খেলেও আমাদের শরীরে পুষ্টিগুণ একই থাকবে। যা স্বাস্থ্যের জন্য ভালো, জানুন।
- জানুন বিশেষজ্ঞের মত
এক বিশেষজ্ঞের মতে, এই পান্তুরাইজ পদ্ধতিতে যে দুধ সংরক্ষণ করা হয় তা কিন্তু একবার না ফুটিয়ে খাওয়া উচিত নয়। প্যাকেটজাত দুধ সরাসরি খেয়ে নিলে অনেক সময় তা কিন্তু স্বাস্থ্যের ক্ষতি করে। হতে পারে শরীরে নানান সমস্যাও। তাই এই দুধ ফুটিয়ে খেলে আরও সতর্ক থাকতে পারবেন আপনি। দুধের ভেতর কোনও জীবাণু থাকলে তাও কিন্তু মরে যাবে।
- ডায়টিশিয়ানের বক্তব্য
অপর এক ডায়টিশিয়ানের মতে, দুধকে যদি চার ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা হয় মানে স্টোরেজ করে রাখা তাহলে দুধ ভালো থাকে। তবে তার ওপরে রাখলে দুধে কিন্তু অনেক সময় ব্যাকটেরিয়া জন্মাতে পারে। দুধ আনার পর একবার দুধ ফুটিয়ে খাওয়াই ভালো।
তিনি আরও বলেন, শুধু মাত্র ব্যাকটেরিয়া মেরে ফেলবার জন্যই দুধকে ফুটিয়ে খেতে হবে তা কিন্তু নয়। ফুটিয়ে গরম দুধ খাওয়ার কিন্তু উপকারিতা রয়েছে। এর কারণ হল, গরম দুধ খেলে আপনার খাবার ভালোভাবে হজম হবে। এমনকি শরীর থেকে কমবে বাড়তি মেদও।
- কী দেখা গেছে গবেষণায়
গবেষণায় দেখা গেছে, ফোটানো দুধে ভিটামিন বি, টু, থ্রি, ফলিক অ্যাসিড, ভিটামিন খনিজের মাত্রা কম রয়েছে। যা কিন্তু ফোটানোর আগে বেশি মাত্রায় থাকে। পান্তুরাইজ দুধ খাওয়াও নিরাপদ। দেখতে হবে দুধে কোনরকম ব্যাকটেরিয়া রয়েছে কিনা? ব্যাকটেরিয়া না থাকলে এই দুধ কিন্তু আপনিও খেতে পারেন।
- কাঁচা দুধ খাওয়া ভালো?
আবার অনেক সময় কাঁচা দুধ খেলে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ দুধে সালমোনেলার মতন ক্ষতিকারক ব্যাকটেরিয়া জান্মাতে পারে। যা রোগ প্রতিরোধের ক্ষমতা কিন্তু কমিয়ে দেয়।












Click it and Unblock the Notifications