বর্ষাকালে চুটিয়ে খান কুরকুরে, বাড়িতে এই পদ্ধতিতে সহজেই বানান এই রেসিপিটি

গরমকাল কাটিয়ে পরেছে বর্ষাকাল। আর এই সময় বৃষ্টির কারণে অনেকেই কিন্তু বাইরে বেরোতে পারেন না। তবে সন্ধ্যা হলে ভাজা জাতীয়, স্ন্যাকস জাতীয় খাবার খাওয়ার ইচ্ছা সকলেরই বেড়ে যায়। তাই এই সময় যখন আপনি বাড়িতে থাকবেন বা অফিসের ছুটিতে থাকবেন।

তখন যদি আপনার খিদে পায়, আর সেই সঙ্গে আপনি একটু বাইরের খাবার খেতে মন চায়, তাহলে চিন্তা না করে বাড়িতে বানান এই কুরকুরে। কীভাবে বানাবেন, আর বানাতে কী কী লাগবে, জানুন।

kurkure

  • বানাতে কী কী লাগবে

এই কুরকুরে বানাতে আপনার লাগবে চাল, জিরে, জল, হলুদ, লঙ্কাগুঁড়ো, আটা, বেসন, নুন, তেল, চাটমশলা।

  • কুরকুরে বানাবেন কীভাবে

এই কুরকুরে তৈরি করতে প্রথমে আপনাকে চাল নিয়ে ভালোভাবে মিক্সারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিতে হবে। তারপরে গোটা জিরে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। তারপর গোটা জিরের সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে রাখবেন। হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো পারলে গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। সঙ্গে নুন আর সামান্য মিষ্টি দেবেন। দেওয়ার পরে এতে সামান্য পরিমাণ জল, বেসন চালের গুঁড়ো ভালোভাবে দিয়ে একটা শক্ত ডো তৈরি করুন। তারপরে এই এটি ভালোভাবে মেখে রোল করে নিন। তারপর একটি ছুরি দিয়ে সেটি লম্বা লম্বা করে কাটুন।

তারপরে এটি ভাজার আগে একটা ভেজা কাপড়ে চার থেকে পাঁচ মিনিট ঢেকে রাখুন। তারপরে একটি কড়াইতে তেল গরম করতে দিন। অবশ্যই এতে সাদা তেল দেবেন। তারপর কেটে রাখা কুরকুরে গুলো তেলে দিয়ে দিন। ডিপ ফ্রাই করুন। তারপর কুরকুরেগুলো তুলে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার এই কুরকুরে। এতে উপরে আপনি সামান্য চাট মশলা দিতে পারেন। যেটা খেতে আরও বেশি ভালো লাগবে। বর্ষাকালে চায়ের সঙ্গে গরম গরম এই কুরকুরে খেতে অসাধারণ লাগবে। এতে আপনি সামান্য পেঁয়াজ কুচি দিয়েও খেতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+