Holi 2025: বসন্তের রঙিন ছোঁয়া থাকুক বাড়ির প্রতিটি কোণায়, দোলে ঘর সাজান এই উপায়ে
দোল উৎসব মানেই আট থেকে আশি সকলের কাছেই এক আনন্দ উপভোগ করার দিন। দোল পূর্ণিমা এলেই মনে যেন মনে হয় বসন্ত এসে গেছে। তাই এসময়ে মনে রঙ লাগার সময়। রঙিন হয়ে ওঠার সময়। দুঃখ-কষ্ট ভুলে সকলেই এই দোল বা হোলি উৎসবে আনন্দে মেতে ওঠেন।
রঙে রঙে আবিরে মেতে ওঠার পাশাপাশি সকলেই বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের বাড়িতে যান, সেখানে ছোট করে পার্টির আয়োজন করেন। সেই উপলক্ষে বাড়িতে অনেক মানুষেরও আনাগোনা হয়। তাই আপনি কিন্তু নিজের সাধ্যমত আপনার বাড়ি একটু সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন। আর যে কারণে আপনি টিপসগুলি মানতেই পারেন।

- রঙ্গোলি আঁকুন
প্রথমেই আসি বাড়ির প্রবেশদ্বারের কথায়। যেটি দিয়ে সকলেই আপনার বাড়িতে প্রবেশ করবেন। সেখানে রঙ্গোলি আঁকুন। যা দেখতেও ভালো লাগবে। তবে পাশাপাশি ঠাকুর ঘরেও কিন্তু রঙ্গোলি আঁকুন ।
- আলো দিয়ে সাজান
তারপর পুরো বাড়ি রঙিন আলোই সাজিয়ে রাখুন। বসন্ত উৎসব যখন রঙের, তখন রঙিন আলো না দিলে কি আর চলে বলুন! যে ঘরে আপনি বন্ধু-বান্ধবদের সঙ্গে পার্টির আয়োজন করবেন, সেই ঘরে আপনি রঙিন আলো কিংবা মোমবাতিও রাখতে পারেন। আবার ছোট ছোট টুনি বাল্ব বা নানা ধরনের আলো দিয়ে ঘর সাজিয়ে তুলতে পারেন। এতে ঘরের শোভা একটু হলেও পাল্টাবে।
- স্পেশাল বিছানার চাদর পাতুন
দোলের দিন অবশ্যই একটা স্পেশাল বিছানার চাদর পাতুন। যেখানে থাকবে হাজার রঙের ছোঁয়া অর্থাৎ রঙিন চাদর পাতুন। এতে কিন্তু আপনার ঘর আরও সুন্দর দেখাবে।
খাওয়া-দাওয়া ছাড়া কোনও উৎসবে কিন্তু আর চলে না। তাই দোলের দিন যেহেতু আপনি পার্টি করবেন, কিংবা বাড়িতে বন্ধু-বান্ধব আসবে। সেই ক্ষেত্রে খাওয়া-দাওয়ার আয়োজন থাকবে। আর খাওয়া-দাওয়ার আয়োজন মানেই আমাদের কাছে টেবিল। কারণ বর্তমানে সবাই কিন্তু ডাইনিং টেবিলে খায়। তাই সেক্ষেত্রে ডাইনিং টেবিলটাও একটু রঙিন টেবিল ক্লথ পাতুন। এতে আপনার ডাইনিং রুমও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে।
- ফুল দিয়ে ঘর সাজান
এই দোলের দিন বাড়িতে গোলাপ। ডালিয়া, পলাশ, গাঁদা ফুল দিয়ে বাড়ি সাজান, অর্থাৎ আপনার হাতের কাছে আপনি যে ফুলগুলো পাবেন সেই ফুল দিয়েই ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলুন। সেই সঙ্গে ঠাকুরঘরকে সুন্দরভাবে সাজিয়ে তুলুন।
- ঠাকুরঘর সাজান
ঠাকুর ঘরের সামনে সুন্দর করে আলপোনা দিন। ঠাকুর ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলুন। এতে কিন্তু আপনার মনেও শান্তি বিরাজ করবে।
- ডাইনিং রুম
সকলে এসে আপনার বাড়িতে, আপনার ডাইনিং রুমের সোফায় বসবেন, তাই সোফা ও সোফার যে কুশান আছে, তাতেও কিন্তু নতুন রঙিন কভার পড়ান, এতে আপনার ঘরের লুক অনেকটাই পাল্টে যাবে।
- রাধা কৃষ্ণের দোল খেলার ছবি লাগান
আপনি কিন্তু আপনার ঘরের দেওয়ালে নানান ধরনের রঙিন পোস্টার লাগাতে পারেন। এতে ঘরের সৌন্দর্য অনেকটাই বাড়বে। সেই সঙ্গে রাধা কৃষ্ণের দোল খেলার ছবি কিন্তু দেওয়ালে লাগাবেন।












Click it and Unblock the Notifications