Health Tips: রোজ সকালে হেঁটে আসার পর ব্রেকফাস্টে রাখুন এগুলি, ভালো থাকবে হার্ট, হাড়

বর্তমান সময়ে চেহারা নিয়ে সচেতন থাকেন প্রায় সকলেই, আর চেহারা সুন্দর রাখতে গেলে সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটা থেকে জিমে যাওয়া মাস্ট, তবে ওয়ার্ক আউট করে আসার পর প্রত্যকের সুষম খাদ্য খাওয়া দরকার।

এমন অনেক খাবার আছে যেগুলি খেলে আপনার হার্ট ও হাড় ভালো থাকবে, দেখুব কী কী খাবার খাদ্য তালিকায় রাখবেন।

Health Tips

  • অ্যাভোকাডো

অ্যাভোকাডো খাওয়া হার্টের জন্য খুব ভালো। তাছাড়াও এতে থাকে পটাশিয়াম, যদি আপনি রক্তচাপ নিয়ন্ত্রণে থাকতে চান তাহলে নিত্যদিন এটি খেতে পারেন। আপনি রোজ সকালবেলা হেঁটে আসার পর একটা করে অ্যাভোকাডো খেতে পারেন।

  • ডিম

চিকিৎসকেরা বলছেন, ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। যদি আপনি নিত্যদিন খাদ্যতালিকায় একটি করে ডিম সেদ্ধ রাখেন তা স্বাস্থ্যের জন্য খুব ভালো। তবে আপনি যদি রোজ সকালবেলা মর্নিং ওয়াক করে আসার পর একটি ডিম সেদ্ধ ব্রেকফাস্ট রাখেন তাহলে কিন্তু আপনার শরীরের জন্য খুব ভালো থাকবে। কারণ, ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন ডি থাকে। এটি খেলে আপনার হাড় ও হার্ট দুটোই ভালো থাকবে।

  • আটা

সকালের খাবারে অবশ্যই ফাইবার সমৃদ্ধ খাবার রাখার চেষ্টা করবেন। যদি পারেন আটার রুটি রাখুন। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এগুলি খেলে আপনার হার্ট ভালো থাকবে। তাছাড়া এগুলো খেলে আপনার হজম দ্রুত হবে।

  • পালংশাক

পালংশাক বা সবুজ কোনও সবজি যদি আপনি সকালের ব্রেকফাস্টে রাখেন, তাহলে আপনার হাড় খুব ভালো থাকবে। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তাছাড়া তাকে ভিটামিন কে থাকে। এতে ক্যালোরির পরিমাণ কম থাকবে। এটি খেলে কখনোই আপনার ওজন বৃদ্ধি হবে না।

Health Tips

  • বাদাম

রোজ সকালে হেঁটে আসার পর আপনি বাদাম, আখরোট, চিয়া বীজ খেতে পারেন। এগুলিতে প্রচুর পরিমাণে ফাইবার, ক্যালসিয়াম থাকে। তাছাড়াও খান একবাটি করে টক দই। এটি খেলে আপনার শরীর সুস্থ থাকবে। হাড়, হার্ট দুটোই ভালো থাকবে, সেই সঙ্গে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে অনেকটাই।

  • স্যামন মাছ

স্যামন মাছ একটি চর্বিযুক্ত মাছ, এতে ওমেগা থ্রি ফাটি অ্যাসিড থাকে। এটি খেলে আপনার হার্ট ভালো থাকবে। হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমবে। সেই সঙ্গে আপনার হাড় মজবুত রাখতে এই মাছের জুড়ি মেলা ভার।

  • বেরি

বেরি জাতীয় ফল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। ব্লু বেরি, স্ট্রবেরি এগুলিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাছাড়া এগুলি ভিটামিনের ভরপুর। এটি খেলে আপনার হাড়, হার্ট দুটোই ভালো থাকবে। সেই সঙ্গে আপনার শরীরের নানান ঘাটতিও পূরণ হবে তাই নিত্যদিন খান বেরি।

  • দই

দইতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন থাকে। দই খেলে আপনার হাড় ভালো থাকবে। এটি খেলে আপনার শরীর সুস্থ থাকবে, ওজন নিয়ন্ত্রণে থাকবে।

  • ওটমিল

ওটমিল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। কোলেস্টেরলের মাত্রা কমাতে, হার্ট ভালো রাখতে ওটমিলের জুড়ি মেলা ভার। সেইসঙ্গে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকার কারণে এটি খেলে হাড় ভালো থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+