অক্ষয় তৃতীয়াতে দেবতাকে ভোগ হিসাবে নিবেদন করুন এগুলি, স্বাদের পাশাপাশি স্বাস্থ্যের জন্যও উপকারী
হিন্দুধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর বৈশাখ মাসের শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়া পালন করেন সকলে। এই দিন সোনা, রুপো কেনার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনটি অত্যন্ত শুভদিন। এদিন আপনি যদি দেবতার পূজা করেন তাহলে ভগবানের কৃপা লেগে থাকবে আপনার ওপর।
এই বিশেষ দিনে বিশেষত সকলে মা লক্ষ্মী ও বিষ্ণুর পুজো করে থাকেন। দুধের তৈরি জিনিস ভগবানকে দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনার বাড়িতে ভগবানকে আপনিও তৈরি দিতে পারেন এই ভোগগুলি। দেখুন কী কী দেবেন দেবতাদের।

- আটার হালুয়া
আপনি কিন্তু আটার হালুয়া করে ভগবানকে দিতে পারেন। এটি খেতেও খুব সুস্বাদু। এই হালুয়ায় গুড় দিতে পারেন। এটি খেলে আপনাদের শরীর খারাপ হবে না। এতে ক্লান্তি দূর হবে। পেটের যেকোনও সমস্যা থাকলে তা থেকে মুক্তি পাবেন। হজমের সমস্যা থাকলেও কিন্তু মুক্তি পাবেন। তাছাড়া হালুয়া খেলে হাড়ও কিন্তু মজবুত হয়।
- ক্ষীর
অক্ষয় তৃতীয়ায় ভগবানকে নিবেদন করতে পারেন ক্ষীর। এটি খেতেও সুস্বাদু। আর ক্ষীর তৈরিতে প্রচুর পরিমাণে ড্রাইফুটস দিতে পারেন। যা আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো। আপনি কি জানেন যে ক্ষীর খেলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে।
- পোলাও
ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন পোলাও। পোলাও খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। যেহেতু এতে দারচিনি, দুধ, জাফরান, ব্যবহার করা হয়। আর ড্রাই ফুটস খেলে আপনার শরীর সুস্থ থাকবে। আর ভগবানকে পোলাও ভোগ হিসেবে নিবেদন করার পর প্রসাদ হিসেবে যারা খাবেন তাদেরও কিন্তু এটি খেতে ভালো লাগবে।
- দুধের তৈরি মিষ্টি
অক্ষয় তৃতীয়ায় ভগবানকে ভোগ হিসাবে আপনি নিবেদন করতে পারেন দুধের তৈরি মিষ্টি। এর উপরে ছড়িয়ে দিতে পারেন নানা রকমের ড্রাইফুটস। এটি ভগবানকে নিবেদন করলে তিনিও কিন্তু খুব খুশি হবেন। মা লক্ষ্মীর খুব প্রিয় খাবারই কিন্তু দুধের তৈরি মিষ্টি। এটি খেতেও অসাধারণ। এটি খেলে আপনার ক্যালসিয়ামের ঘাটতি দূর হবে। বাতের ব্যথাও কমবে। তাই এই অক্ষয় তৃতীয়ায় দেবতাকে ভোগ হিসাবে এগুলি নিবেদন করতে পারেন।












Click it and Unblock the Notifications