Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অক্ষয় তৃতীয়ায় দেবতাকে ভোগ হিসাবে নিবেদন করুন এই খাবারগুলি

হিন্দুধর্মে অক্ষয় তৃতীয়ার দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে । এই দিন সোনা, রুপোর গয়না কেনাকাটা করা হয়। এই দিন সোনা কিনলে আর্থিক দিকেও লাভ হয়। সেই সঙ্গে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। চলতি বছর অক্ষয় তৃতীয়া পড়েছে ১০ মে। এই বিশেষ দিনে অনেকেই উপোস করে ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করেন।

আপনিও যদি বাড়িতে বিষ্ণুকে ভোগ নিবেদন করেন তাহলে ভোগ হিসেবে দেবতাকে এই ভোগগুলি নিবেদন করতে পারেন। দেখুন তালিকায় কী কী রয়েছে ও কীভাবে বানাবেন।

Akshaya Tritiya

  • মাখনা

ভগবান বিষ্ণুকে অক্ষয় তৃতীয়ার দিন মাখনা (ক্ষীর) দিতে পারেন। মাখনা তৈরি করতে লাগে কাজু, পেস্তা, বাদাম, কিশমিশ। তাছাড়াও লাগে দুধ, চিনি। প্রথমে এক চামচ দেশে ঘিতে ভালোভাবে ভেজে নিন ড্রাইফুটসগুলি। তারপর দুধ কম আচে দিয়ে ভালোভাবে ফোটান। দুধের সঙ্গে ড্রাইফুটসগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আরোও কিছুটা ড্রাইফুটস দিয়ে দিন। তারপরে পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে সবগুলি ফোটান। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার সুস্বাদু মাখনা। এটি যত ঘন হবে খেতে কিন্তু ততো ভালো লাগবে। এটি মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারতের বাসিন্দারা পছন্দের মিষ্টি। এটি যে শুধু ঐতিহ্যবাহী মিষ্টি তা নয়। এটি খেতেও সুস্বাদু। গরমকালেও খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো।

  • সন্দেশ

আপনি কিন্তু খুব সহজেই বাড়িতে এই দইয়ের সন্দেশটি বানাতে পারেন। প্রথমে একটি কাপড়ে আপনি দই বেঁধে তাকে ঝুলিয়ে রাখুন। প্রায় দেড় থেকে দু ঘন্টা। তারপরে দইয়ের সব জল ঝরে গেলে একটি পাত্রে ২- ৩ নিয়ে এলাচ গুঁড়ো করে তাতে ভালোভাবে ফেটিয়ে নিন। তারপর এটি ভালোভাবে হাতে নিয়ে মাখুন। দেখবেন খুব মসৃণ হয়ে গেছে। তার তাতে সামান্য পরিমাণ জাফরান দিতে পারেন। চাইলেই তো কিছুটা বাদাম দিয়ে ভালোভাবে একটি সন্দেশের আকার করেও ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করতে পারে।

  • পুরাণপোলি

অক্ষয় তৃতীয়ায় আপনিও বাড়িতে বানিয়ে নিন পুরাণপোলি। মহারাষ্ট্রের বেশিরভাগ উৎসবেই এটি দেওয়া হয়।

  • পোলাও

অক্ষয় তৃতীয়ায় আপনি বানাতে পারেন পোলাও। বানাতে লাগছে বাসমতি চাল, কিশমিশ, কাজুবাদাম, এলাচ গুঁড়ো, চিনি ইত্যাদি। প্রথমে কিশমিশ ও কাজু ভালোভাবে ভেজে নিন। তারপরও সেই পাত্রে চাল দিয়ে দু থেকে চার মিনিট নাড়ুন। তারপর চালের পরিমাণ অনুযায়ী জল দিন ভালোভাবে ফোটান। চাল ফুটে এলে তাদের জাফরান দিয়ে ঢেকে রাখুন। তাতে সামান্য পরিমাণ চিনি দেবেন। ভাত সেদ্ধ হয়ে গেলে কাজুবাদাম, কিশমিশ আর কয়েকটা জাফরান দিয়ে আপনি দেবতাকে দিতে পারেন।

  • আমের শরবত

অক্ষয় তৃতীয়ায় যদি আপনার বাড়িতে অতিথিরা আসেন, তাহলে কিন্তু আপনি বাড়িতেই ঠান্ডা আমের শরবত করে খাওয়াতে পারেন। প্রথমে কয়েকটি পাকা আম কেটে নেবেন। বানাতে লাগবে কিছুটা জাফরান গুঁড়ো, চিনি আর দুধ লাগবে। কীভাবে বানাবেন। প্রথমে ভালো করে আমটি খোসা ছাড়িয়ে নিয়ে নিন। তারপরে ব্লেন্ডারে আমটাকে ভালোভাবে পেস্ট করে নিন। তারপর তাতে সামান্য পরিমাণ দুধ, চিনি, জাফরান দিয়ে ভালোভাবে পেস্ট করে নিন। তারপর এই আমের শরবত আপনি সকলকে পরিবেশন করতে পারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+