Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রথমবারের জন্য বিদেশ সফরে যাচ্ছেন, অসুবিধায় পরতে না চাইলে মাথায় রাখুন এই বিষয়গুলি

বিদেশ যাত্রা কিন্তু সবার জীবনে হয় না। তাই যারা প্রথমবার যায় তাদের কিন্তু অনুভূতিই আলাদা থাকে। ফ্লাইট বুক করা থেকে ঘুরতে যাওয়ার নানান প্ল্যান থাকে সকলের। সেখানে গেলে নানারকম ভাষা শিখতে হয়। বিদেশী ভাষা শিখতে হয়। তাই বিদেশ যাওয়ার অনুভূতি কিন্তু একটু আলাদাই।

যদি বিদেশ যাত্রায় আপনিও প্রথম বার যান তাহলে শুধু ফ্লাইট ও হোটেল বুক করার ছাড়াও কিন্তু অনেক কিছু মাথায় রাখতে হয়। এই টিপসগুলি মেনে চললে বিদেশে গিয়ে আপনার কোনও সমস্যাই হবে না। জানুন বিদেশে ঘুরতে গেলে কোন কোন জিনিস আপনাকে মাথায় রাখতে হবে।

Foreign Trip

  • হোটেল বুক

বিদেশে যখন আপনি যাচ্ছেন অর্থাৎ কোনও দেশে যাচ্ছেন, তা নিয়ে প্রায় একটু গবেষণা করতে পারেন অর্থাৎ কোথায় যাচ্ছেন, কী করবেন, কোথায় থাকলে আপনার জন্য ভালো হবে, কোনও হোটেল বুক করা ভালো, তা নিয়ে একটা গবেষণা করুন।

  • শরীর ফিত রাখতে হবে

বিদেশ যাত্রার করার সময় অবশ্যই শরীর ফিট রাখতে হবে। তাই যাতে আপনি অনেকক্ষণ হাঁটতে পারেন। তার জন্য আপনাকে আগে থেকেই ডাক্তারের একটা পরামর্শ নিতে হবে। যাতে শরীর আপনার ফিট থাকে।

  • আবহাওয়া

প্রথমেই যখন আপনি ঘুরতে যাওয়ার জন্য লাগেজ প্যাকিং করবেন, তার আগে অবশ্যই কিন্তু আপনি সেখানকার আবহাওয়া কেমন সেটা ভালোভাবে জেনে নিন। না হলে সেখানে শীত বা গরম কেমন পোশাক নেবেন, সেটা আগে থেকে না জানলে আপনার কিন্তু পরবর্তী সময়ে অসুবিধায় পরতে হতে পারে।

  • ল্যাগেজ

ঘুরতে গেলে অবশ্যই কম ল্যাগেজ করার চেষ্টা করুন। ল্যাগেজ করলে আপনার ঘুরতে বেশি সুবিধা হবে। অল্প পোশাক ক্যারি করুন। কারণ বিদেশে গিয়ে আপনি যখন সেখানকার জিনিস কিনবেন, এমনিতেই কিন্তু আপনার ল্যাগেজ আসতে আসতে বাড়তে থাকবে।

  • সাবধানে চলাফেরা করবেন

যখন আপনি বিদেশ যাবেন, সাবধানে পথে ঘাটে চলাফেরা করবেন। কারণ সেখানে সাবধানে না আর কারণ সেখানে কোথায় হসপিটাল রয়েছে বা কোথায় ডাক্তার তা কিন্তু আপনার হয়তো অজানা । তাই আপনি অসুবিধায় পরতে পারেন।

  • বাড়িতে জানাবেন

হোটেল থেকে বের হওয়ার পরে পরিবারের সদস্যদের কিন্তু কখনোই জানাতে ভুলবেন না। এতে তাদের দুশ্চিন্তা কমবে ও আপনারাও কিন্তু অনেকটা স্বস্তি বোধ করবেন।

  • আসতে কথা বলুন

বিদেশে কিন্তু অনেক জায়গাই রয়েছে, যেখানে খুব জোরে কথা বলা যায় না। তাই আপনি যখন পাবলিক প্লেসে কারোর সঙ্গে ফোনে কথা বলবেন বা আপনার সঙ্গে যারা ঘুরতে যাচ্ছে তাদের সঙ্গে কথা বলবে না, অবশ্যই আসতে কথা বলবেন ও আচরণ ভালো করে রাখার চেষ্টা করবেন।

  • কীভাবে গন্তব্যস্থলে পোঁছাবেন

কীভাবে আপনি ফ্লাইট থেকে নেমে দ্রুত আপনার গন্তব্যস্থলে পৌঁছাবেন অর্থাৎ যে হোটেল দিয়ে আপনি বুক করেছেন, সেটি কিন্তু আরেকবার দেখে নেবেন।

  • আইন,কানুন মানুন

যখন আপনি বিদেশে পৌঁছবেন, সেই সময় কিন্তু সেখানকার স্থানীয়দের সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করবেন । সেখানকার আইন, নিয়ম রয়েছে, সেগুলি মেনে রাস্তাঘাটে চলাফেরা করবেন। না হলে সমস্যায় পরতে হতে পারে।

  • সিম

যদি আপনি অফিস ছুটি নিয়ে ঘুরতে যান, তাহলে অবশ্যই দ্রুত গিয়ে সেখানে একটা সিম নিয়ে নেবেন । তাহলে আপনার অফিসের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন। কারণ একদেশের সিম আরেক জায়গায় চলে না। এই টিপসগুলি মানলে আপনার ঘুরতে যেতে অসুবিধা হবে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+