মাইগ্রেনের ব্যথায় ছটফট করছেন, দ্রুত ব্যথা কমাতে মানুন এই টিপসগুলি
মাইগ্রেনের ব্যথা খুব কষ্টদায়ক। এই ব্যথা একবার শুরু হলে ৭২ ঘণ্টার আগে সহজে ব্যথা কমতে চায় না। প্রচন্ড ব্যথা হয়। আর এই ব্যথা শুরু হলে চোখ ঝাপসা লাগে। বমিবমি ভাব লাগে। আলোতে তাকাতেও কষ্ট হয়।
বিশেষজ্ঞদের মতে, মাইগ্রেনের ব্যথা হলে আপনাকে কিন্তু স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে অর্থাৎ খাওয়া দাওয়া সঠিক সময়ে করতে হবে। তবেই কিন্তু আপনার মাইগ্রেনের ব্যথা কমবে। মহিলাদেরই মাইগ্রেনের ব্যথা বেশি হয়। মাসিকের সময় কিংবা গর্ভাবস্থায় মহিলাদের মাইগ্রেনের ব্যথা বেশি বাড়ে।

কেন এই ব্যথা বাড়ে
আবার প্রচুর পরিমাণে মদ খেলে কিংবা ক্যাফেইন জাতীয় খাবার খেলে আপনার কিন্তু মাইগ্রেনের ব্যথা হু হু করে বাড়তে পারে। এই মাইগ্রেনের ব্যথা যদি আপনি কমাতে চান, তাহলে এই প্রতিকারগুলি মানতেই পারেন। জানেন কী কী মানবেন।
শরীর হাইড্রেট রাখুন
যখন আপনার মাইগ্রেনের ব্যথা হবে, তখন কিন্তু আপনি অবশ্যই শান্ত পরিবেশে থাকবেন অর্থাৎ যেখানে চেঁচামেচি কম, বেশি আলো নেই। যতটা পারবেন অন্ধকারে থাকবেন। তাহলে আপনার বমিবমি ভাব লাগতে পারে। শরীরকে জলশূন্য রাখবেন না। শরীরকে হাইড্রেট রাখবার চেষ্টা করবেন। বিশেষ করে চোখে আইসপ্যাক দেওয়ার চেষ্টা করুন। এতে কিন্তু কিছুটা হলেও মাইগ্রেনের ব্যথা কমবে।
দিনেরবেলা ঘুমাবেন না
চিকিৎসকদের মতে, রাতে যদি ভালো করে ঘুম না হয়, তাহলে কিন্তু মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে। তাই নিত্যদিন পর্যাপ্ত পরিমাণে ৮ থেকে ৯ ঘন্টা ঘুমাবেন। দিনেরবেলা একদমই ঘুমাবেন না। তবে রাত্রিবেলা ভালোভাবে ঘুমাবেন। যদি ঘুম না আসে তাহলে গল্পের বই পড়তে শুরু করবেন আপনি। তারপরেই ঘুমাতে পারেন। এতে কিন্তু আপনার মাইগ্রেনের ব্যথা কিছুটা হলেও কমবে।
মানসিক চাপ নেবেন না
মাইগ্রেনের ব্যথা কমাতে প্রথমেই আপনাকে মানসিক চাপ কমাতে হবে। তাই সেই কারণে যখন আপনার দেখবেন আপনি মানসিক চাপের শিকার, সেই সময়ে সেই বিষয়ে আপনি মানসিক চাপ নিচ্ছেন, সেই বিষয়টি মাথা থেকে সরিয়ে ফেলুন। জোরে জোরে শ্বাস নিন। বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করুন। গল্পের বই পড়ুন। যে কাজ আপনি পছন্দ করেন, সেই কাজ করুন। এতে কিন্তু মানসিক চাপ কমবে।
শরীরচর্চা করবেন
নিত্যদিন আপনি যদি সকালবেলা উঠে ব্যায়াম করেন কিংবা হাঁটতে যান, এতে কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে। মাইগ্রেনের ব্যথা কমবে। বমিবমি ভাব কমবে ও শরীরও কিন্তু সুস্থ থাকবে। ওজন নিয়ন্ত্রণে থাকবে।
এগুলি ভুলেও খাবেন না
বাইরের ফাস্টফুড খাওয়া এড়িয়ে চলুন। এমনকি খালি পেটে থাকবেন না। এতে মাইগ্রেনের ব্যথা বাড়তে পারে। পনির, চকোলেট, ক্যাফেইন জাতীয় খাবার বেশি পরিমাণে একদমই খাবেন না। ক্যাফেইন জাতীয় খাবার খেলে মাইগ্রেনের ব্যথা বাড়ে। তাই মাইগ্রেনের ব্যথা কমাতে এই টিপসগুলি মানতে পারেন।












Click it and Unblock the Notifications