Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কোরিয়ান মহিলাদের মতো তন্বী ও ত্বকের সৌন্দর্য বজায় রাখতে মানুন এই টিপসগুলি

দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি বিশ্বের অন্যতম আকর্ষণীয় একটি বিষয়। কারণ তাঁদের রূপচর্চা, ফ্যাশন থেকে খাওয়া-দাওয়া সবই যেন নজর কাড়ে সকলের। কোরিয়ানদের রূপের রহস্য হয়তো অনেকেরই অজানা।

তবে যখন ত্বকের সৌন্দর্যের কথা উঠছে তখন কিন্তু কোরিয়ান মহিলাদের প্রসঙ্গ আনতেই হবে। তার কারণ তাদের ত্বক দেখলে ভিড়মি খেতে হবে আপনাকেও! জানেন কি কোরিয়ান মহিলারা কীভাবে তাঁদের ত্বকের সৌন্দর্য বজায় রাখেন।

Skin

  • নিয়দিন নিন ত্বকের যত্ন

রূপচর্চা একদিন করলে কিন্তু হবে না। নিয়মিত আপনার ত্বকের চর্চা করতে হবে। যেমন- ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং নিত্যদিন করতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে। রাতে শোওয়ার পনেরো মিনিট আগে আপনার ত্বককে জল দিয়ে ধুতে হবে। তবে কিন্তু আপনার ত্বক ভালো থাকবে।

  • প্রচুর জল খান

প্রচুর পরিমাণে জল খেতে হবে। কারণ কোরিয়ানরা প্রচুর জল খান। যাতে তাঁদের ত্বক ময়েশ্চারাইজার থাকে। যাতে শরীর কখনও আপনার ডিহাইড্রেট না হয় সেদিকেও কিন্তু নজর রাখতে হবে।

  • ব্যায়াম

কোরিয়ান মহিলারা কিন্তু তন্বী থাকতে বেশ পছন্দ করেন। তাই তারা রোজ কার্ডিও, নিয়মিত ব্যায়াম করে থাকেন। আপনি কি জানেন ব্যায়াম শুধু যে স্বাস্থ্যের জন্যই করেন তা কিন্তু নয়। ত্বকের জন্যও কিন্তু খুব উপকারী। আপনার ত্বক সুন্দর রাখতে চাইলে নিত্যদিন ব্যায়াম করুন।

  • লাইট ফাউন্ডেশন

কোরিয়ান মহিলারা কিন্তু নিজেদের ত্বকের রঙ ধরে রাখতে চান , তাই তারা যখন কোনও অনুষ্ঠানে যান তখন তারা হালকা প্রাইমার ব্যবহার করে থাকেন অর্থাৎ লাইট ফাউন্ডেশন ব্যবহার করুন।

  • রোজ খান এগুলি

ত্বক ভালো রাখতে খাওয়া-দাওয়ার দিকে বিশেষ নজর রাখতে হবে আপনাকে। নিত্যদিন খাবারে প্রচুর পরিমাণে শাক-সবজি থাকে। কারণ শাকসবজিতে পুষ্টিগুণে ভরপুর ও ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্টের অভাব হয় না। তাছাড়াও তারা প্রচুর পরিমাণে বাঁধাকপি খান। যা খেলে তাদের ত্বকে এমনিতেই খুব উজ্জ্বল থাকে।

  • চাল ধোয়া জল

কোরিয়ান মহিলারা চাল ধোয়া জল মুখে মাখেন, অর্থাৎ চাল ধোয়ার পর সেই জলে ৩০ মিনিট চাল ভিজিয়ে রাখুন। এবার সেই চালের জল একটা বোতলে ভরে রাখুন। তারপর টোনারের মতন করে আপনি সেই জল মুখে স্প্রে করুন। এতে আপনার ত্বক কিন্তু খুব উজ্জ্বল থাকবে।

  • অ্যালোভেরা জেল

রোজ রাতে শোওয়ার আগে অ্যালোভেরা জল দিয়ে মুখে ম্যাসেজ করুন। ফল পাবেন হাতে নাতে।

  • এই পেস্টটা মাখুন রোজ

কোরিয়ানরা বিশেষত মুখে মধু মাখেন ,লেবুর রস, হলুদ, অ্যালোভেরা জেল যদি আপনি পেস্ট করে মুখে মাখেন। তারপর ধুয়ে ফেলেন তাহলে আপনার মুখ উজ্জ্বল থাকবে। সপ্তাহে ১ থেকে ২ দিন করবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+