গরমে চুলকানির সমস্যায় অতিষ্ঠ হয়ে উঠেছেন, রেহাই পেতে আজ থেকেই করুন এই প্রতিকারগুলি
গরমের সময় সকলের শরীর ঘামে প্রচন্ড পরিমাণে ভিজে যায়। আর এই ভেজা থেকে শরীরের নানান সমস্যার সৃষ্টি হয়। সেই সঙ্গে প্রচন্ড পরিমাণে চুলকানি হয়। যা সহ্য করা খুব কষ্টের হয়ে যায়।
গ্রীষ্মকালে মশা, পোকামাকড়ের প্রকোপ একটু বেশিই বাড়ে। সেই কারণে ত্বকে চুলকানির সমস্যাও হয়।

- কীভাবে চুলকানির সমস্যা থেকে মুক্তি পাবেন
গরমে শরীর চুলকাতে চুলকাতে অনেক সময় আঁচড়ের দাগ পড়ে যায়। যে কারণে ফুসকুড়ি হয়। অনেকের পাবলিক প্লেসে কিন্তু এই চুলকানি জন্য শরীরের নানান সমস্যা দেখা দেয়। সেই সঙ্গে বাড়ে অস্বস্তিও। তবে কিভাবে আপনি চুলকানি সমস্যা থেকে মুক্তি পাবেন। জানুন।
- রোদ্দুরে বেরোবেন না
যদি গরমের সময় আপনার এই চুলকানির সমস্যা বাড়ে তাহলে রোদ্দুরে বেরোবেন না। গরমে ছাতা ব্যবহার করবেন। সূর্যালোক এড়িয়ে চলুন। ছায়ায় থাকুন।
- স্নান করুন
গরমে শরীরকে বেশি ঘামতে দেবেন না। তাই অন্তত দুবার স্নান করার চেষ্টা করবেন। যদি পারেন গায়ে ঠান্ডা জল দেবেন বা বরফ লাগাবেন। তাহলে চুলকানি থেকে মুক্তি পাবেন। যদি পারেন বরফ সারা শরীরে মাখবেন। তাহলে শরীরে চুলকানি ভাব কমবে এবং শরীর ঠান্ডা হবে।
- সুতির জামাকাপড় পরুন
গরমে সুতির কাপড় পরবেন। অ্যালোভেরা জেল দিয়ে শরীর মেসেজ করবেন। তাহলে চুলকানি থেকে দূরে থাকতে পারবেন। অ্যালোভেরা জেল গায়ে দিলে শরীর ঠান্ডা থাকবে।
- নারকেল ও পুদিনা পাতার তেল মাখুন
চুলকানি কমাতে নারকেল তেলের সঙ্গে সামান্য পুদিনা পাতার তেল দিয়ে ভালোভাবে গায়ে মেখে নিন। এতে চুলকানি অনেকটা কমবে। ত্বক ফুলে যাবে না। শরীর ঠান্ডা থাকবে এবং কোনরকম ব্যাকটেরিয়া আপনার জামা কাপড়েও কিন্তু জন্মাতে পারবে না। কারণ পুদিনা পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল যৌগ থাকে। যা ত্বক ভালো রাখতে সাহায্য করে।
- নিম পাতা ব্যবহার করুন
গরমে যদি আপনার গায়ে প্রচুর পরিমাণে চুলকানি হয় বা অ্যালার্জি হয় তাহলে কিন্তু আপনি নিম ব্যবহার করতে পারেন। অর্থাৎ নিম পাতা ভালো করে ধুয়ে তারপর আপনার চুলকানি জায়গায় ভালোভাবে ঘষতে পারেন। এতে কিন্তু অনেকটাই মুক্তি পাবেন। কারণ নিমে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য থাকে। নিমকে কিন্তু আয়ুর্বেদশাস্ত্রে ওষুধ হিসেবেই ব্যবহার করা হয়। আর এটি করলে আপনি চুলকানি থেকে মুক্তি পাবেন।
- লেবু ও বেকিং সোডা ব্যবহার করুন
চুলকানি থেকে মুক্তি পেতে লেবু, বেকিং সোডার জুড়ি মেলা ভার। যদি সবরকম চেষ্টার পরেও আপনার চুলকানি গরমে না কমে, তাহলে একটি পাত্রে কিছুটা বেকিং পাউডার, লেবুর রস মিশিয়ে নিন। তারপর সেই পেস্টটি আপনার চুলকানির জায়গায় লাগিয়ে দিন। তারপর ভালো জলে সেটা ধুয়ে ফেলুন। দেখবেন কিছুদিন করার পরেই আপনি চুলকানি থেকে মুক্তি পাবেন।












Click it and Unblock the Notifications