গরমে মুখের স্বাদ ফেরাতে বাড়িতে বানাবেন আমের আচার? আম কেনার আগে মাথায় রাখুন এগুলি
গরমকালে আম খেতে কমবেশি সকলেই ভালোবাসেন। রসালো, মিষ্টি আম পেলে কেবা মুখে তুলবেন না বলুন! তবে এমন অনেকেই রয়েছেন যারা কাঁচা আম খেতে বেশি পছন্দ করেন। আর এই গরমে শরীর সুস্থ রাখতেও কিন্তু অনেকে কাঁচা আমের চাটনি বাড়িতে করে রাখেন।
আবার অনেকে আমের আচার কিন্তু খেতে ভীষণ পছন্দ করেন। অনেকেই কিন্তু বাড়িতে বানান আমের আচার। আচার বানানোর সময় এই বিষয়গুলির দিকে খেয়াল রাখতে হবে আপনাকে। দেখুন সেগুলি কী কী।

- ভালো জাতের আম কিনবেন
যদি আপনি বাড়িতে আচার বানাতে চান তাহলে প্রথমেই আপনাকে আম সঠিক কিনতে হবে। ভালো জাতের আম কিনতে হবে। না হলে কিন্তু আপনার আমের আচার ঠিক ততটা সুস্বাদু খেতে হবে না।
- টাটকা আম কিনবেন
যখনই আপনি আম কিনবেন তখনই কিন্তু আপনাকে প্রথম খেয়াল রাখতে হবে আপনার আম যেন টাটকা থাকে। তার জন্য প্রথমেই আপনাকে আমের গন্ধ শুঁকে নিতে হবে। দেখবেন তার থেকে সুন্দর, মিষ্টি গন্ধ বেরোচ্ছে কিনা। যদি তেমন আপনি আম পান তাহলে অবশ্যই কিনবেন।
- এই রকম আম কিনবেন না
আবার যখন আপনি আমের আচার করবেন তখন দেখবেন আমের গায়ে যেন কালো, বাদামী রঙের ছোপ রয়েছে কিনা! যদি তেমন ছোপ থাকে কখনোই সেই আম কিনবেন না। এতে কিন্তু আমের ভেতর নষ্ট থাকতে পারে।
- আগে খোসা দেখবেন
যখন আম কিনতে যাবেন তখন প্রথমেই আমের খোসার দিকে নজর রাখবেন। কারণ যদি আপনার আমের খোসা খুব মোটা হয়। তাহলে কিন্তু সেই আম টক হয় এবং এর স্বাদ কিন্তু বেশ ভালো লাগে। এই আম আপনি দীর্ঘদিন ধরে বাড়িতে রেখে দিলেও সহজে কিন্তু তা নষ্ট হবে না।
- আমের সাইজ দেখে আম কিনবেন
যখন আপনি আম কিনবেন তখনই অবশ্যই তার সাইজ দেখে নেবেন। অর্থাৎ আম একটু ছোট সাইজের কেনার চেষ্টা করবেন। এবং আমের গা যদি একদম পুরো সবুজ হয়, সেই আমই আপনি আচার তৈরি করবার জন্য কিনতে পারেন।
- গন্ধ শুকে আম কিনবেন
মিষ্টি আচার বানাতে যদি আপনি চান তাহলে প্রথমে আমের গন্ধ শুকে নেবেন। তারপরেই কিন্তু আম কিনবেন।
- রঙ দেখে আম কিনবেন
সব সময় বাছাই করেই আম কিনবেন। পুরো সবুজ রঙ দেখেই কিন্তু আম কিনবেন। তবেই আচার বানানোর পর এর স্বাদ খুব ভালো হবে। এই টিপসগুলি মানলে আম কিনে কিন্তু আপনি ঠকবেন না।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications