মুখের বলিরেখা দূর করতে হিমশিম খাচ্ছেন, এই ঘরোয়া উপায়েই হবে কামাল
অনেকেরই কিন্তু মুখে ব্রণ বের হয়, যদিও তা স্বাভাবিক। আবার তরুণ-তরুণীদের মধ্যে বর্তমান সময়ে বলিরেখা দেখা দেয়। অনেকেই অল্প বয়সেই যেন বয়স্ক লাগে। আবার অনেকের বয়সের ছাপ খুব সহজেই মুখে পড়ে যায়। চোখের পাশে, চোখের নীচে, চোখের চারপাশে বলিরেখা দেখা যায়। বর্তমান সময়ে মানুষ কিন্তু প্রচণ্ডভাবে ব্যস্ত। সেই কারণে অনেকেই ত্বকের সেভাবে যত্ন নিতে পারেন না। ব্যস্ততার কারণে, মানসিক চাপের কারণে, দূষণের কারণেই কিন্তু মানুষের মুখে সব থেকে বেশি বলিরেখা দেখা দেয়।
আর অনেকেই এই সমস্যা এড়াবার জন্য অনেক রকম ক্রিম, নানান প্রোডাক্ট ব্যবহার করে থাকেন। তবুও কিন্তু এই বলিরেখা সহজে মুখ থেকে ওঠে না। ক্রিমে অনেক সময় কেমিক্যাল থাকার কারণে অনেক সময় ত্বকেরও কিন্তু ক্ষতি হয়। যদি আপনিও এই বলিরেখা খুব সহজেই দূর করতে চান তাহলে এই ঘরোয়া প্রতিকারগুলি ব্যবহার করতে পারেন। দেখুন কী কী করবেন।

- নিমপাতা
নিমপাতা ত্বকের জন্য খুব উপকারী তা আমরা সকলেই জানি। নিমপাতা মুখে লাগালে মুখের দাগ, বলিরেখাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়। নিমপাতার ফেসপ্যাক তৈরি কীভাবে করবেন, জানুন। প্রথমে আপনি আপনার হাতে এক মুঠো নিম পাতা নিন। তারপর দই দিয়ে সেই পাতা ভালোভাবে পেস্ট করে নিন। না হলে আপনি নিম পাতা পিষে তাতে সামান্য পরিমাণ দই দিন। তারপরে এই ফেসপ্যাক ১০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। তারপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
- তুলসী পাতা
তুলসী পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেন্টরি বৈশিষ্ট্য। যা বলিরেখা দূর করতে সাহায্য করে। কীভাবে ব্যবহার করবেন, প্রথমে তুলসী পাতার রস বের করে আপনি মুখে লাগাতে পারেন। যদি না কমে তাহলে আপনি তুলসী পাতার রস বের করে তুলসী পাতার রসের সঙ্গে অ্যালোভেরা জেল মুখে লাগিয়ে রাখুন। এটি মুখে লাগানোর সঙ্গে সঙ্গে হালকা ঠান্ডা লাগবে এবং শুকিয়ে গেলে ভালোভাবে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে একবার লাগালে কিন্তু আপনার বলিরেখা কমার পাশাপাশি ব্রণও কমবে।
- পেয়ারা পাতা
পেয়ারা পাতা মুখের বলিরেখা কমাতে কিন্তু খুব উপকারী। সেই সঙ্গে মুখের ব্রণ দূর করতেও পেয়ারা পাতার জুড়ি মেলা ভার। প্রথমে পেয়ারা পাতা পেস্ট করে নিন। তারপর তাতে সামান্য পরিমাণ দই মিশে মুখে মাখুন। এটি মুখে লাগিয়ে ২০ মিনিট রাখবেন। তারপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দেখুন এক সপ্তাহতেই পাবেন উপকার।
- নারকেল তেল
বলিলেখা কমাতে প্রথমে এক টেবিল চামচ নারকেল তেল নিন। সঙ্গে দিন সামান্য পরিমাণ মধু। এটাকে ভালোভাবে মিশিয়ে মুখে ভালোভাবে মেখে নিন। ঘন্টাখানেক রেখে ধুয়ে ফেলুন।












Click it and Unblock the Notifications