বর্ষাকালে বাড়িতে মাছি ভ্যানভ্যান করছে, তাড়াতে মানুন এই ঘরোয়া প্রতিকারগুলি
বর্ষাকালে মাছির উৎপাত বাড়তেই থাকে। আর এসময় মাছি যদি খাবারে বসে তাহলে ব্যাকটেরিয়া জন্মাতে থাকে। সেই খাবার খাওয়া কিন্তু একদমই স্বাস্থ্যের জন্য ভালো নয়। এথেকে পেটের নানান সমস্যা পর্যন্ত হয়। আর মাছির উৎপাতের সমস্যার সকলেই প্রায় ভুগতে থাকেন।
তাই খুব সহজেই আপনি যদি এই সমস্যা থেকে বের হতে চান, তাহলে আপনি ঘরোয়া প্রতিকারের সাহায্যে বাড়ি থেকে মাছিকে দূর করতে পারেন। এগুলি মানলে আপনার বাড়িতে পোকাও ঢুকবে না। দেখুন কী কী করবেন।

- ফিনাইল দিয়ে ঘর মুছুন
আপনি নিত্যদিন জলে ফিনাইল দিয়ে ঘর মুছতে পারেন। ঘরের কোনায় কোনায় ভালোভাবে মুছবেন। দেখবেন কোথাও যেন এক টুকরো খাবার বা নোংরা না থাকে, তাহলে আপনার ঘরে আর মাছি আসবে না। কারণ ফিনাইলের গন্ধ মাছি সহ্য করতে পারে না।
- কর্পূর ও তেজপাতা
ঘর থেকে মাছি দূর করতে কর্পূর ও তেজপাতা পুড়িয়ে রাখতে পারেন। ঘরের কোনায় এটি রেখে দেবেন। এর গন্ধ মাছি একদমই সহ্য করতে পারে না। এই গন্ধে কিন্তু আপনার ঘরে অন্য কোনও পোকামাকড়ও ঢুকতে পারবে না।
- লেবু ও লবঙ্গ
একটা লেবুকে মাঝখান কেটে, তারপরে মাঝখানে কয়েকটা লবঙ্গ গেঁথে দিন। গেঁথে দিয়ে ঘরের চারিধারে ওই লেবু গুলো রেখে দিন। এতে দেখবেন গন্ধও আপনার ঘরে খুব ভালো বেরোবে। তবে সেই গন্ধ মাছি একদম সহ্য করতে পারবে না।
- নুন ও ভিনেগার
মাছি তাড়াতে নুন ও ভিনেগার একসঙ্গে দিয়ে আপনি ঘর মুছতে পারেন। এই গন্ধ মাছি সহ্য করতে পারে না। যে কারণে আপনার মেঝেও কিন্তু চকচক করবে। সেই সঙ্গে মাছিও কিন্তু ঘরে আসবে না।
- লেবু, নুন, ফটকিরি
আপনি লেবু, নুন, জল একটি বোতলে নিয়ে ভালোভাবে ঘরে স্প্রে করে দিন। যদি পারেন এতে ফটকিরি দিতে পারেন। তাহলে আরও ভালো হয়। এতে মাছি আপনার ঘরে আর আসবে না। সেই সঙ্গে মশার উৎপাতও কিন্তু অনেকটাই কমবে।
- তেজপাতা
যখন আপনি ঘর মুছবেন, তখন জলে কটা তেজপাতা দিয়ে দেবেন। তেজপাতার জল দিয়ে ঘর মুছলে মাছি আর আসবে না। মশা আর পোকা থেকে আপনি রেহাই পাবেন। সেই সঙ্গে ঘর থেকে কোনও স্যাঁতস্যাঁতে গন্ধও বের হবে না।












Click it and Unblock the Notifications