অষ্টমীতে পাতে পড়ুক গরম ফুলকো লুচির সঙ্গে ছানার কোফতা কারি, রইল রেসিপি

দুর্গাপুজো আসতে আর বেশি বাকি নেই। পুজোর সপ্তমী থেকে দশমী পর্যন্ত সকলেই কিন্তু খুব মজা করে কাটান। তবে তার মধ্যে খাওয়া-দাওয়া কিন্তু থাকছেই। খাওয়া-দাওয়া ছাড়া কি আর দুর্গাপুজো ভালো কাটে!

পুজোর চারদিন অনেকেই কিন্তু আমিষ খান না। আবার এমন অনেকেই রয়েছেন যারা অষ্টমীতে আমিষ খাবার মুখে তোলেন না। এই দিনে অনেকের বাড়িতেও কিন্তু আমিষ রান্না হয় না। তারা নিরামিষ খান। তাই নিরামিষের পদে ছানার কোফতা কারি না হলে কি আর চলে?

paneer kofta curry

ছানার কোফতা কারির সঙ্গে যদি থাকে ফুলকো ফুলকো লুচি জাস্ট জমে যাবে। তবে ছানার কোফতা কারি কীভাবে বানাবেন। তাই নিয়ে ভাবছেন, চিন্তা নেই। রইল রেসিপি।

ছানার কোফতা কারি বানাতে আপনার লাগবে ছানা- ময়দা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাজুবাদাম, কিশমিশ, চারমগজ, আদা, তেল, নুন, জিরা গুঁড়ো, গোটা জিরে, কাঁচা লঙ্কা, গরম মশলা, দারচিনি দিয়েই আপনিও কিন্তু সহজে বাড়িতে বানাতে পারেন।

  • কীভাবে বানাবেন- দেখুন

প্রথমে আপনাকে ছানা ভালোভাবে চিপে জল ঝরিয়ে নিতে হবে। তারপরে ছানাকে হাতের সাহায্যে নরম ও যতটা পারবেন মিহি করে নেবেন। তারপর এই ছানা বলের আকার ছোট ছোট করে নিন। তারপর এই ছানাগুলো ভালোভাবে তেলে ভেজে নিন।

এরপর কড়াইতে আরেকটু তেল দিয়ে দিন। তাতে সামান্য শুকনো, লঙ্কা, দারচিনি ফোঁড়ন দিয়ে দিন। দিয়ে তাতে চারমগজ বাটা ও টক দই দিয়ে দিন। তারপরে জিরেগুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা, নুন দিয়ে ভালোভাবে কষতে থাকুন।

তারপর যখন দেখবেন ভাজাটা হালকা হালকা হয়ে এসেছে, সেই সময় কিশমিশ, কাজুবাদাম বাটা দিয়ে দিন। দিয়ে ভালোভাবে নাড়ুন। তারপরে ছানার যে বলগুলি ভেজে রেখেছিলেন সেগুলি দিয়ে দিন।

তারপর দেখবেন, জল ফুটে গেলে তখন নামিয়ে নিন। এই ছানার কোফতা কারি দিয়ে গরম গরম লুচি বা পোলাও খেতে পারেন। এটি খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনিও কিন্তু এই অষ্টমীতে বাড়িতে ছানার কোফতা কারি রান্না করে খেতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+