সকালে ঘুম থেকেই উঠেই চায়ে চুমুক দিচ্ছেন, অজান্তেই ডাকছেন না তো নিজের বিপদ!
আমাদের দেশে চা প্রেমীর সংখ্যা কিন্তু প্রচুর। সকালবেলা অনেকেরই দিন শুরু হয় চা বা কফি দিয়ে। আবার এমন অনেকে আছেন, যারা চায়ের নাম শুনে একদম থাকতেই পারেন না। তা রাত হোক কিংবা দিন। তারা কিন্তু প্রায় সময়ই চা খেয়ে থাকেন। তাঁদের চায়ের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে।
তাছাড়া চায়ে ক্যাফেইনের মাত্রা বেশি থাকে বলে অনেকেই চা বেশি খেতে চান না। কারণ এতে অ্যাসিডিটি বা বদহজমের মতন নানান সমস্যা হতে পারে। তবে প্রশ্ন সকালে খালি পেটে চা খাওয়া কি আদৌ স্বাস্থ্যের জন্য ভালো নাকি ক্ষতিকর, জানুন।

- সকালে চা খেলে কী কী সমস্যা হয়
বেশিরভাগ ব্যক্তি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে চায়ে চুমুক দেন। যেটি কিন্তু আপনার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। কারণ এই সময় আপনার পেট কিন্তু পুরো ফাঁকা থাকে। আপনি সকালের খাবার খেয়ে তারপর চা খাবেন। খালি পেটে চা খাওয়া একদমই ভালো নয়। এতে আপনার বদহজম হতে পারে। সারাদিন আরও ক্লান্ত লাগবে। এমনকি দাঁত ও মাড়ির ক্ষতি হতে পারে। গরমকালে যারা বেশি পরিমাণ চা খান তাদের কিন্তু শরীর ডিহাইড্রেট হয়ে যায়। প্রস্রাবের নানান সমস্যা দেখা দেয়।
- কী বলছেন চিকিৎসকেরা
চিকিৎসকেরা বলছেন, খালি পেটে কখনোই চা খাবেন না। আপনি সকালে হালকা ব্রেকফাস্ট করে তারপর কিন্তু চা খেতে পারেন। আর চা খেলে দুধ বা চিনি খাওয়া এড়িয়ে চলুন। কারণ চিনি বেশি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে এবং দুধ খেলে আপনার অ্যাসিডিটির সম্ভাবনা বাড়তে পারে। চায়ের পরিবর্তে আপনি গ্রিন টি বা যেকোনও ভেষজ চা খেতে পারেন।
- পেটের সমস্যা
খালি পেটে চা খেলে আপনার কিন্তু নানান সমস্যা দেখা দিতে পারে। এমনকি পেটেও নানান সমস্যা হতে পারে। এতে রাতে ঘুমের অসুবিধা হতে পারে। মাথা ঘুরতে পারে। বমি বমি ভাব লাগতে পারে। গ্যাস, অম্বলের সমস্যা ক্রমশই বাড়তে থাকবে, তাই আগেই সাবধান হোন আপনি।












Click it and Unblock the Notifications