প্রতিদিন চুটিয়ে খান কফি, হবে না স্বাস্থ্যের ক্ষতি! বড় তথ্য উঠে এল গবেষণায়, তাহলে কি খাবেন?
চা-কফি খেতে পছন্দ করেন প্রায় কমবেশি অনেকেই। আমাদের দেশে চা প্রেমীর সংখ্যা একদমই কম নয়। এমন অনেকেই রয়েছেন, যাদের সকালে এক কাপ চা বা গরম কফি না হলেও দিন শুরু হয় না।
অনেক গবেষণায় দেখা গেছে ও জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুসারেও জানা গেছে, কফি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। আবার অনেকেই কিন্তু কফি বেশি পরিমাণে খেতে চান না, ভাবেন কফি খেলে লিভারের সমস্যা হতে পারে। এটি কী আদৌও ঠিক, জানুন এখান থেকে।

- বাড়ে রোগ প্রতিরোধের ক্ষমতাও
আপনি কি জানেন, কফি খেলে বাড়ে রোগ প্রতিরোধের ক্ষমতা। তবে গবেষণায় দেখা গেছে, কফিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ার সঙ্গে বড় রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে।
- ডায়াবেটিসের ঝুঁকি কমে
কফি শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। সেই সঙ্গে শরীরকে একদম ফিট রাখতে সাহায্য করে। গবেষকেরা বলছেন, নিয়মিত কফি খেলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমে। সেই সঙ্গে ওজন নিয়ন্ত্রনে থাকবে। এতে লিভারের কোনও সমস্যা থাকলে তাও কমবে। এমনকি ক্যানসার রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে কফি।
- লিভারের সমস্যা থেকে মুক্তি পাবেন
তাছাড়াও লিভারে যদি বড় কোনও সমস্যা হয়, তাও খুব দ্রুত কফি খেলে সেরে যাবে। গবেষণায় দেখা গেছে, কফি লিভার সুস্থ রাখতে ভালো কাজ করে। তাছাড়াও ২ থেকে ৩ কাপ কফি নিত্যদিন খেলে লিভার ক্যানসারের ঝুঁকি কমে।
শুধু তাই নয়, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা অকালমৃত্যুর ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়াও পাকস্থলী ভালো রাখতে কফি পান করা খুব দরকার। তবে খুব বেশি পরিমাণে কফি খাবেন না।
- রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে
অনেক গবেষণা দেখা গেছে, কফি নিত্যদিন খেলে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমে। দু’কাপ কফি খেলে ডায়াবেটিস হওয়ার ৬ শতাংশ কমবে। কফিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। তবে কফির সঙ্গে কখনোই চিনি মিশিয়ে খাবেন না। তাহলে কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য একদমই ভালো নয়।
- মহিলাদের কফি খাওয়া ভালো কেন?
গবেষণাতে দেখা গেছে, মহিলাদের কফি পান করা খুব দরকার। কারণ কফি খেলে হৃদরোগ, স্ট্রোকের ঝুঁকি কমে। এমনকি কিডনির সমস্যা কমাতে সাহায্য করে কফি। কফিতে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে। তাই পারকিনসন্স রোগের ঝুঁকি কমাতেও কফি সাহায্য করে। তবে যদি আপনি কোন রোগেও আক্রান্ত থাকেন তবে অবশ্যই কফি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications