শীতকালে বেশি মটরশুঁটি খাওয়া কি শরীরের জন্য ভালো?

শীতকালে মটরশুঁটি খেতে কমবেশি সকলেই ভালোবাসেন। তাছাড়া মটরশুঁটির নাম শুনলে এমন অনেকেই রয়েছেন যাদের জিভে জল চলে আসে। মটরশুঁটি দিয়ে ঘুগনি, কচুরি, পোলাও, পনির দিয়ে মটরশুঁটি খেতে কিন্তু অসাধারণ লাগে। তাছাড়া মটরশুঁটিতে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।

যা খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। মটরশুঁটি খেলে বড় রোগের ঝুঁকি কমে। আপনি কি জানেন মটরশুঁটি ভালোবাসেন, তবুও বেশি পরিমাণে মটরশুঁটি খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়? মটরশুঁটি খেলে কী কী রোগ হতে পারে, জানেন?

ছবি সৌজন্য- pexels

  • ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়বে

মটরশুঁটিতে পিউরিন থাকে। যা শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়। এতে পিউরিন থাকে। যা ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে কিডনিতে পাথর হবে। এমনকি বাতের ব্যথা কোমরে ব্যথা দেখা দেবে। এমনকি কিডনির সমস্যায় ভুগতে হতে পারে, মটরশুঁটি খাওয়া কমিয়ে দিন।

  • ওজন বাড়াতে থাকে

মটরশুঁটি খেলে ওজন হুহু করে বাড়তে থাকে। মটরশুঁটিতে কার্বোহাইড্রেট, স্টার্চ বেশি থাকে। তাই এটি খেলে আপনার শরীরের ওজন ওজন হু হু করে বাড়তে থাকবে। এতে উচ্চ ক্যালরিযুক্ত খাবার এটি।

  • কিডনির সমস্যা হয়

মটরশুঁটিতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যা খেলে আপনার কিডনিতে প্রোটিন ভেঙে দেয়। কিডনিতে সমস্যা হয়। যাদের কিডনির সমস্যা হচ্ছে তারা একদমই বেশি মটরশুঁটি খাবেন না।

  • হজমের সমস্যা হয়

মটরশুঁটিতে বেশি খেলে হজমের সমস্যা হয়। কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এটি বেশি পরিমাণে খেলে পেট ফেঁপে যায়। গ্যাস হয়। পেটের বড় সমস্যা হতে থাকে। তাই বেশি পরিমাণে মটরশুঁটি খাওয়ার আগে সাবধান হোন আপনিও।

  • বাতের ব্যথা বাড়তে থাকে

মটরশুঁটি বেশি পরিমাণে খেলে বাতের ব্যথা বাড়তে থাকে। শীতকালে মটরশুঁটি খেলে অনেকেরই হাত, পা ফুলতে থাকে। তাই এমন সমস্যা আপনার হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। তাছাড়াও যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন কিংবা অ্যালার্জি জাতীয় কোনও সমস্যা থাকে, তাহলে মটরশুঁটি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+