Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মাইগ্রেনের ব্যথাকে সাধারণ মাথা ব্যথা ভেবে ভুল করছেন না তো! জানুন মুক্তির উপায়

'মাইগ্রেন’ এই রোগ সম্পর্কে সকলেই প্রায় জানেন। এটি মাথাব্যথার একটি ধরন বলা চলে। তবে এই যন্ত্রনা শুরু হলে প্রথমে ব্যক্তির মাথায় হালকা হালকা ব্যথা হয় তারপরে সেই যন্ত্রণা কিন্তু বাড়তে থাকে। এই সময় আলোতে থাকা যায় না। বেশি আওয়াজ হলে বমি বমি ভাব লাগে। একবার যন্ত্রণা শুরু হলে তা কিন্তু শেষ হতে হতে চায় না।

সঠিক সময় খাওয়া-দাওয়া না করার কারণে এই মাইগ্রেনের সমস্যা বেড়ে যায়। মাইগ্রেন মাথার যেকোন একদিকে যন্ত্রণা হয় বা সাধারণ মাথাব্যথা থেকেই মাইগ্রেনের ব্যথা কিন্তু একটু আলাদা। আবার অনেকের ক্ষেত্রেই এই ব্যথা যে শুধু তিনদিনে কমে যায় তা কিন্তু নয়, অনেকদিন পর্যন্ত থাকে।

গবেষণায় দেখা গেছে বিশ্বের প্রায় জনসংখ্যার ১৫ শতাংশ মানুষ মাইগ্রেনের শিকার। তবে আপনি যে মাথা ব্যথায় ভুগছেন না মাইগ্রেনের সমস্যায় ভুগছেন,কীভাবে বুঝবেন।

মাইগ্রেনের লক্ষণ

অনেক সময় মাইগ্রেনের ব্যথা হলে চোখের সামনে যেন মনে হয় কিছু ভাসছে, অনেক সময় ছোট ছোট আলোর বর্ণ চোখের সামনে দিয়ে ঘোরাফেরা করে। আবার চোখের সামনে আবছা দেখায়। শরীর দুর্বল হতে থাকে। বমি হয়, মাথার অর্ধেক অংশ ব্যথা হয়। বদহজম হয়, আবার খুব খিটখিটে লাগে। এমনকি কাজ করার ক্ষমতা থাকে না।

রোদ্দুর এড়িয়ে চলাই ভালো

মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি মিলবেই বা কি করে? যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের ডায়েট করে সব খাবার খেতে হবে। যদি আপনারা এসিতে থাকেন তাহলে সেখান থেকে বেরিয়ে কখনোই রোদে যাবেন না। তাহলে কিন্তু এই ব্যথা আরোও বাড়তে থাকবে। গরমকালে রৌদ্রে বেরোলে ছাতা নিয়ে হাঁটার চেষ্টা করবেন। অনেক সময় রোদ্দুরে বেরোলে মাথা ব্যথা বাড়তে থাকে। তাই গরমকালে প্রখর রোদ্দুর এড়িয়ে চলাই ভালো।

এড়িয়ে চলুন তেল মশলাযুক্ত খাবার

মাইগ্রেনের সমস্যায় ভুগলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। রাতে আপনাকে ভালোভাবে ঘুমাতে হবে, বিশ্রাম নিতে হবে। তেল মশলাযুক্ত খাবার বেশি খাবেন না। নিত্যদিন ব্যায়াম করবেন, হাঁটবেন। মানসিক চাপ কমাবেন। অতিরিক্ত মাথা ব্যাথা বা অতিরিক্ত মানসিক চাপের থেকে এই মাইগ্রেনের ব্যথা কিন্তু বাড়তে থাকে।

চিকিৎসকের পরামর্শ নেবেন

মাইগ্রেনের ব্যথা কমানোর জন্য আপনি যদি পারেন সকালবেলা ঘুম থেকে উঠে সবুজ ঘাসে খালি পায়ে হাঁটবেন। ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ রাখবেন। যোগাসন করার চেষ্টা করবেন এবং চিকিৎসকের পরামর্শ মত ওষুধ খাবেন তাহলেই কিন্তু মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি পাবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+