Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মুড়ি থেকে ভাত, সব খাবারের সঙ্গেই খাচ্ছেন পেঁয়াজ, খেয়ে ঠিক করছেন তো?

পেঁয়াজ আমাদের রান্নাঘরে প্রায় সবসময়ই কিন্তু মজুত থাকে। যারা আমিষ খেতে ভালোবাসেন, তারা কিন্তু পেঁয়াজ, রসুন ছাড়া তাদের খাবার রান্না করেন না বললেই চলে। আবার অনেকেই মুড়ি মাখা থেকে রুটি খাওয়াতেও কাঁচা পেঁয়াজ কিন্তু মুখে দিয়ে দেন। কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন অনেকেই।

তবে পেঁয়াজ কিন্তু খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। পেঁয়াজের অনেক গুণ রয়েছে, যা হয়তো অনেকেই জানেন না। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ থাকে। যা হয়তো অনেকেই জানেন না। তাই পেঁয়াজ যদি আপনি নিত্যদিন খান আপনার কিন্তু শরীর সুস্থ থাকবেই। জানুন খাওয়ার উপকারিতা সম্পর্কে।

Onion

  • হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে

যারা হার্ট ভালো রাখতে চান বা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে চান, তারা নিত্যদিন পেঁয়াজ খেতে পারেন। পেঁয়াজ ফ্ল্যাভোনয়েড নামক একপ্রকার অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা বড় রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

  • হাড়ের জন্য উপকারী

পেঁয়াজে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। যা হাড়ের জন্য খুব উপকারী। বাতের সমস্যা থাকলে আপনি কিন্তু নিত্যদিন কাঁচা পেঁয়াজ খেতে পারেন। এতে আপনার হাড় মজবুত হবে।

  • রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে

যদি আপনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান অবশ্যই পেঁয়াজ খাবেন। এতে ক্রোমিয়াম থাকে। তাছাড়া যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাদেরও কিন্তু পেঁয়াজ খাওয়া ভালো।

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে

রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চাইলে আপনিও নিত্যদিন কাঁচা পেঁয়াজ খেতে পারেন। যে ব্যক্তি নিত্যদিন কাঁচা পেঁয়াজ খান তাহলে ঠান্ডা লাগে না, সর্দি কাশির মতন রোগ থেকে মুক্তি পাবেন। কাঁচা পেঁয়াজ খেলে শ্বেত রক্তকণিকা শরীরে তৈরি হয়।

  • রক্তচাপের ঝুঁকি কমবে

রক্তচাপের ঝুঁকি কমাতে পেঁয়াজের জুড়ি মেলা ভার। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।

  • ক্যানসার

ক্যানসার রোগের ঝুঁকি কমাতে অবশ্যই পেঁয়াজ খাবেন। বিশেষত পাকস্থলী, কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে পেঁয়াজের জুড়ি মেলা ভার। এতে অ্যান্টিঅক্সিডেন্ট নামক এক প্রকার যৌগ থাকে ।যা মারণ রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+