গরমে বদহজমের সমস্যায় ভুগছেন, মুক্তি পেতে আজই ছাড়ুন এই খাবারগুলি

এই গরমে সকলেরই কিন্তু খাবার খাওয়ার ইচ্ছা কমতে থাকে। এই সময় খাবার সঠিকভাবে বা পর্যাপ্ত পরিমাণে না খেলে শরীর খারাপ হতে পারে। তাছাড়া খাবার খেলেও অনেকে ভালোভাবে হজম করতে পারেন না। হজম ক্ষমতা কমতে থাকে, বদহজমের সমস্যা বাড়তে থাকে।

যা আপনার শরীরের দিকে নানান ক্ষতিকর প্রভাব ফেলবে। তাই এই গরমে বদহজমের সমস্যা দূর করতে আপনি কিন্তু এই খাবারগুলি থেকে দূরে থাকুন। দেখুন সেই তালিকায় কোন কোন খাবার রয়েছে।

Summer

  • চা বা কফি

গরমে শরীরকে হাইড্রেট রাখার চেষ্টা করুন। তাই এসময় চা বা কফি অর্থাৎ ক্যাফেইনযুক্ত খাবার একদমই খাবেন না। এসময় বেশি পরিমাণে জল খান। তবে কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে।

  • মশলাদার খাবার

গরম কালে শরীরে সুস্থ রাখতে মশলাদার খাবারকে না বলুন। কারণ মশলার খাবার যদি আপনি খান এতে আপনার পেটের নানা সমস্যা হবে। গ্যাসের সমস্যা হবে। এমনকি ত্বক খারাপ হতে পারে। ত্বকে ব্রণ বেরোতে পারে। যা লিভারের জন্য খুব খারাপ। সেই সঙ্গে আপনার ওজন কিন্তু দ্রুত বাড়তে থাকবে। তাই আগেই সাবধান হোন।

  • চিনি জাতীয় খাবার

গরমকালে অতিরিক্ত চিনি খাওয়া এড়িয়ে চলুন। সেই সঙ্গে কোল্ডড্রিঙ্ক, যেকোনও এনার্জি ড্রিঙ্ক বা সোডা একদমই খাবেন না। এতে চিনির পরিমাণ বেশি থাকে। যা খেলে রক্তে শর্করা মাত্রা বাড়তে পারে। ডায়াবেটিসের ঝুঁকি বাড়বে। সেই সঙ্গে ওজনও কিন্তু হু হু করে বাড়বে।

  • মদ

বর্তমান সময়ের তরুণ তরুণীদের মধ্যেও কিন্তু মদ খাওয়ার প্রবণতা বাড়ছে। তবে মদ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব খারাপ। আর গরমকালে তো মদ একদমই খাবেন না। এতে আপনার শরীর ক্রমশ ডিহাইড্রেট হয়ে যাবে। পেট ফেঁপে থাকতে পারে। এমনকি শরীরে জলের ঘাটতি হতে পারে। তাই এটি একবারেই খাবেন না।

  • আমিষ খাবার

গরমকালে যত পারবেন নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন। হালকা খাবার যত খাবে তত আপনার হজম ক্ষমতা বাড়বে। তাহলে সব খাবার আপনি হজম করতে পারবেন। গরমকালে বেশি পরিমাণে ননভেজ খান । যেমন- মাছ, মাংস, ডিম প্রচুর পরিমাণে খান তাহলে কিন্তু আপনার বদহজম হতে পারে। শরীর খারাপ হতে পারে। বমি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আগেই সাবধান হোন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+