Chickpea Jaggery Benefits: রোজ একমুঠো করে ছোলা-গুড় খেলে পাবেন চমৎকার উপকার
শরীরকে সুস্থ রাখতে আমাদের ঘরোয়া প্রতিকারই যথেষ্ট, আর যদি থাকে গুড়, ছোলা তাহলে তো কোন কথাই নেই। গুড়, ছোলা একসঙ্গে খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে, শুধু কি তাই, শরীরে জোগায় পুষ্টিগুণও।
যদি আপনার শরীরে রক্তাল্পতা থাকে তাহলে সেটি কমাতেও গুড় ও ছোলার জুড়ি মেলা ভার। যদি এটা একসঙ্গে খান তাহলে দ্রুতই কমবে ওজন। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় এতে। গুড় ও ছোলা একসঙ্গে খাওয়ার উপকারিতা সম্পর্কে জানুন।

- হজম শক্তি বাড়বে
ছোলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে, এটি অন্ত্রের জন্য খুব ভালো। সেই সঙ্গে গুড়ে থাকে অ্যামিনো অ্যাসিড থাকে। তাছাড়া যদি আপনি রোজ এটি খেতে পারেন তাহলে আপনার পেট ভালো থাকবে। অন্ত্র ভালো থাকবে। হজম শক্তি আরও বাড়বে।
- হাড় মজবুত হবে
গুড়ে থাকে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম থাকে, ছোলাতেও প্রচুর পরিমাণে এই যৌগগুলি থাকে। তাই যদি গুড় ও ছোলা একসঙ্গে রোজ খেতে পারেন তাহলে আপনার হাড় আরোও বেশি মজবুত হবে।
- অ্যানিমিয়া থেকে মিলবে মুক্তি
গুড়ের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন ও ফলিক অ্যাসিড থাকে। যা আপনার হিমোগ্লোবিন গঠন করতে সাহায্য করবে। রক্তকে পরিষ্কার রাখতেও সাহায্য করে গুড়। এতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন, যা খেলে আপনার রক্তশূন্যতা কমবে। নিয়মিত ছোলা খেলে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে। শরীর থাকে সুস্থ।
- মানসিক চাপ কমবে
গুড়ে রয়েছে গ্লুকোজ, ছোলাতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, ম্যাগনেসিয়াম। যদি এই দুটি আপনি একসঙ্গে খান তাহলে আপনার মস্তিষ্কের কোষের বৃদ্ধি ঘটবে, মানসিক চাপ অনেকটাই কমবে। আপনার মাথা ঠাণ্ডা থাকবে।
- ওজন নিয়ন্ত্রণে থাকবে
ছোলার প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তাই আপনি যদি দু 'চারটে ছোলা খান পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। এটি খেলে খাবার ভালো হজমও হয়। অল্প করেও গুড় আর ছোলা যদি খান তাহলে আপনার খিদে পাবে না। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে আপনি গুড় ও ছোলা নিত্যদিন খেতে পারেন।
- রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে
গুড় ও ছোলা শুধুমাত্র রক্তাল্পতা দূর করতে সাহায্য করে তা নয়, এই দুটি যদি একসঙ্গে খান তাহলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে। তবে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে তবেই খাবেন।












Click it and Unblock the Notifications