Cancer Symptoms: মস্তিষ্কে বা ঘাড়ে ক্যানসারে আক্রান্ত হওয়ার লক্ষণগুলি জানুন, কীভাবে মিলবে রেহাই
'ক্যানসার’ এই শব্দটি শুনলেই আমাদের গলা যেন শুকিয়ে আসে, কথা বলার মতন ক্ষমতাও থাকে না, কারণ ক্যানসার মানেই আমাদের কাছে মারণ ব্যাধি। এই রোগের উপসর্গ সম্পর্কে হয়তো অনেকেরই অজানা। এই রোগ শরীরের যেকোন অঙ্গেই হতে পারে। তা পেট, পিট, বুক, গলা, লিভার সব জায়গাতেই হতে পারে। মাথা ও ঘাড়ের ক্যানসারের লক্ষণ সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। কীভাবে বা এর থেকে বাঁচবেন, দেখুন।
মাথা বা ঘাড়ের ক্যানসার হল সাধারণত মুখের ভেতরে প্রথম উপসর্গ দেখা দেয়। মস্তিকে বা ঘাড়ে যদি আপনার ক্যানসার হয় তাহলে কিন্তু তা পুরো মুখের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। ঘাড়, গলা, মুখ চোয়াল, জিহ্বা, লালা গ্রন্থি সবেতেই ছড়িয়ে পড়তে পারে।

লক্ষণ
যাদের ঘাড়ে ক্যানসার বা মাথায় ক্যানসার হয় সেই জায়গায় প্রথমেই ব্যথা শুরু হয় এবং ঘাড়ের কাছে একটা ছোট্ট মাংসের পিণ্ড মতন দেখা দেয়। তারপর ঘাড় আসতে আসতে অসাড় হতে থাকে। দাঁত ক্রমশ ঢিলা হতে থাকে। এছাড়া মুখে ছোপ ছোপ দাগ এবং অনেক সময় মুখের ভেতরে ছোট ছোট সাদা আলসারও হতে থাকে। গলার স্বর পরিবর্তন হতে থাকে। যাদের মস্তিষ্কে ক্যানসার হয় তাদের মাথাব্যথা হয়। তাদের সকাল বেলা ঘুম থেকে উঠলে বমি বমি পায়। তাদের দৃষ্টি শক্তি কমতে থাকে। মস্তিষ্ক ক্যানসারের এগুলি প্রথম লক্ষণ।

কী কী হয়
মাথা বা ঘাড়ের ক্যানসারের প্রধান ঝুঁকির কারণই হল ধূমপান করা, অত্যাধিক পরিমাণে মদ খাওয়া। তাছাড়া তামাক জাতীয় জিনিস খাওয়া। এগুলি ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। যদি এগুলি আপনি এড়িয়ে চলতে পারেন তাহলে মাথা বা ঘাড়ে ক্যানসার আপনার কখনোই হবে না।
কোন কোন ভুল এড়িয়ে চলবেন
অনেকের আবার মুখের ভেতর আলসার বা মুখের ভেতর ছোট ছোট দাগ হয়, সেগুলি কখনোই উপেক্ষা করবেন না। এক সপ্তাহের বেশি এগুলো রাখবেন না। এগুলি থেকেই কিন্তু ক্যানসার হওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেকেই রয়েছেন কখনো গিলতে পারে না, স্বর পরিবর্তন হতে থাকে। তবে , ঠান্ডা লাগছে ভেবে ভুল করছেন এই ভুল কিন্তু কখনোই করবেন না এমন হবে দ্রুত চিকিৎসকের কাছে যান। না হলে বড় বিপদের মুখে পড়তে হতে পারে আপনাকে।












Click it and Unblock the Notifications