লাফিয়ে বাড়ছে ক্যানসারের দাপট! জীবনযাত্রার ভুলেই কী বাড়ছে এই রোগ? উদ্বেগ বাড়াচ্ছে WHO-র পরিসংখ্যান
ক্যানসার এখন বিশ্বের অন্যতম ভয়াবহ এবং প্রাণঘাতী রোগ হিসেবে চিহ্নিত। সময়মতো যদি ধরা না পরে তাহলে এই রোগ শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়। শরীরের যে কোনও অঙ্গেই এই ক্যানসার হতে পারে। আর সেই কারণেই এই রোগ আজ গোটা বিশ্বের কাছে বড় স্বাস্থ্যচ্যালেঞ্জ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র তথ্য বলছে যে, ২০২০ সালে সারা পৃথিবীতে ক্যানসার রোগে প্রায় ১ কোটি মানুষের মৃত্যু হয়েছে। ২০২২ সালেও মৃত্যুর সংখ্যা প্রায় এরকমই ছিল। বর্তমানে বিশ্বে প্রতি ৬টি মৃত্যুর মধ্যে ১টির জন্য দায়ী এই ক্যানসার, যা অত্যন্ত উদ্বেগজনক।
WHO জানাচ্ছে যে, সবথেকে বেশি মানুষ আক্রান্ত হন স্তন ক্যানসার, ফুসফুসের ক্যানসার, কোলন-রেক্টাম ক্যানসার, প্রোস্টেট ক্যানসার এবং ত্বকের ক্যানসারে। শুধু ২০২০ সালেই স্তন ক্যানসারের নতুন রোগী ছিলেন প্রায় ২২.৬ লক্ষ। ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে সংখ্যাটা কম ছিল না, প্রায় ২২ লক্ষ আক্রান্ত ছিলেন। পেট এবং প্রোস্টেট ক্যানসারের সংখ্যাও দ্রুত বেড়ে চলেছে।
পরিসংখ্যান অনুসারে, ক্যানসারের মধ্যে সবথেকে বেশি প্রাণ কেড়ে নিচ্ছে ফুসফুসের ক্যানসার। ২০২০ সালে প্রায় ১৮ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে ক্যানসারের কারণে। এরপর রয়েছে কোলন-রেক্টাম, লিভার, পেট এবং স্তন ক্যানসারও। উদ্বেগের বিষয় এটাই যে, প্রতি বছর প্রায় ৪ লক্ষ শিশুও ক্যানসারে আক্রান্ত হয়ে থাকে। অনেক দেশে আবার সার্ভাইকাল ক্যানসার সবথেকে বেশি পরিমানে দেখা যায়।
কেন বাড়ছে ক্যানসার?
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, তামাক সেবন, মদ্যপান, অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাবার, শরীরচর্চার অভাব এবং বায়ুদূষণই ক্যানসারের বড় ঝুঁকি। WHO জানাচ্ছে যে, প্রায় ৩০ শতাংশ ক্যানসারজনিত মৃত্যু এই অভ্যাসগুলির সাথে সরাসরি যুক্ত রয়েছে। এছাড়াও HPV, হেপাটাইটিস বি ও সি সংক্রমণ একাধিক দেশে এই ক্যানসারের কারণ হয়ে উঠছে। বয়স বাড়ার সাথে সাথে শরীরের কোষের ক্ষয় সারানোর ক্ষমতা কমে যাওয়ায় ঝুঁকিও বাড়ে।
তবে বিশেষজ্ঞদের মতে ৩০ থেকে ৫০ শতাংশ ক্যানসার প্রতিরোধ করা সম্ভব, যদি মানুষ সময়মতো জীবনযাত্রায় পরিবর্তন আনে এবং ঝুঁকিপূর্ণ অভ্যাস এড়িয়ে চলে।
-
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
Aahar 2026: খাদ্য বাণিজ্য মেলার ঊর্ধ্বে উঠে 'আহার ২০২৬' এখন এশিয়ার সর্ববৃহৎ গ্লোবাল ডেস্টিনেশন -
T20 World Cup 2026 Final: নরেন্দ্র মোদী স্টেডিয়াম কি আনলাকি? ভারতের কেমন রেকর্ড আহমেদাবাদের মাঠে, একনজরে পরিসংখ্যান -
হামলার জন্য প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানের রাষ্ট্রপতি -
৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ












Click it and Unblock the Notifications