Boiled Egg Benefits: রোজ সকালে খাচ্ছেন ডিম সেদ্ধ, জানেন কি এর উপকারিতা সম্পর্কে?
কথায় আছে 'সানডে হো ইয়া মানডে রোজ খাও আন্ডে! ডিমের প্রতি সকলেরই প্রায় আলাদা লোভ থাকে। আমরা সকলেই প্রায় ডিম খেতে ভালবাসি, তা ডিম ভাজা হোক কিংবা ডিম সেদ্ধ বা ডিমের তরকারি। ব্রেকফাস্টে, স্কুলে যাওয়ার সময় অনেকেই টিফিনেও কিন্তু ডিম নিয়ে যায়। দুপুরে ভাত পাতে তো ডিম থাকেই। ডিম খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো, তা আমরা সকলেই জানি। ডিমে রয়েছে অনেক পুষ্টিগুণও।
যারা ডায়েট করেন তারাও কিন্তু নিত্যদিন ডিম খান, ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ পদার্থ থাকে। সেদ্ধ ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য সবথেকে ভালো, এমনই বলছেন চিকিৎসকেরা। সেদ্ধ ডিমে কী কী গুন রয়েছে, দেখুন।

ত্বক ও চুল ভালো রাখতে ডিম খান
ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যদি আপনার শরীরে প্রোটিনের ঘাটতি মেটাতে চান তাহলে আপনিও নিত্যদিন সকালবেলা সেদ্ধ ডিম খেতে পারেন। একটি সেদ্ধ ডিমের ৬ গ্রাম প্রোটিন থাকে। আপনি ওজন কমাতে বা আপনার শরীরে পেশীগুলিকে শক্ত করতে ডিম খেতে পারেন, কারণ ডিম আপনার শরীরের টিস্যুকে শক্ত করবে। সেই সঙ্গে ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করবে। শুধু তাই নয়, যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতাকে আরোও বাড়াতে চান তাহলে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন সেদ্ধ ডিম।
হাড় ও দাঁত ভালো রাখতে ডিম খান
সেদ্ধ ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন বি, ১২, ভিটামিন ডি, ভিটামিন ই থাকে। তাই আপনার স্নায়ু কোষকে ভালো রাখতে ডিমের জুড়ি মেলা ভার। তাছাড়া হাড় এবং দাঁতকে আরোও মজবুত করতে আপনি নিত্যদিন ডিম খেতে পারেন। ডিমের কুসুমকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। আর একটি ডিমের কুসুমে ৮২ শতাংশ ভিটামিন ডি থাকে। তাছাড়াও সেদ্ধ ডিমে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার ত্বককে ভালো রাখতে সক্ষম।
ওজন নিয়ন্ত্রণে রাখতে ডিম খেতে পারেন আপনিও
যদি আপনি আপনার ওজন কমাতে চান, তাহলে ডায়েটে রাখতে পারেন সেদ্ধ ডিম। সেদ্ধ ডিমের প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। ক্যালোরি খুব কম থাকে আর একটি সেদ্ধ ডিম খেলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। আপনি সন্ধ্যেবেলা জাঙ্ক ফুডের পরিবর্তে একটি করে সেদ্ধ ডিম খেতে পারেন।
চোখ ভালো রাখতে ডিম খেতে পারেন
সেদ্ধ ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ই, লুটেইন আর সেলেনিয়াম থাকে। যা আপনার চোখ ভালো রাখতে সক্ষম। চোখের দৃষ্টিশক্তি বাড়াতে আপনি নিত্যদিন সেদ্ধ ডিম খান। আপনার চোখের টিস্যুকে ভালো রাখবে, প্রাপ্তবয়স্কদের দৃষ্টি শক্তি অনেকেরই কমে যায়, ডিম খেলে কখনোই কমবে না দৃষ্টি শক্তি।
কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ডিম খান
একটি সেদ্ধ রুমে ৯ শতাংশ ফসফরাস থাকে, হাড় শক্ত করতে ফসফরাস খুব ভালো কাজ করে। যদি আপনি কোলেস্টেরলের মাত্রা শরীরে নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে সেদ্ধ ডিম খেতে পারেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications