Benefits of Panner: রোজ পাতে রাখছেন পনীর, জেনে নিন এর গুনাগুণ সম্পর্কে
পনীর খেতে আমরা কমবেশি সকলেই খুব ভালোবাসি, নিরামিষভোজীদের পাতে প্রায় সময়েই পনীর থাকে। ভারতীয় খাবারের মধ্যে একটি জনপ্রিয় খাবার হল পনীর।
এটি খেতেও কিন্তু খুব সুস্বাদু রয়েছে, সেই সঙ্গে রয়েছে অনেক উপকারিতা। তাছাড়াও পনীর দিয়ে নানা ধরনের রেসিপি রান্না করা যায়, খেতেও যেমনি সুস্বাদু তেমন গুনেও ভরপুর, দেখুন পনীরের উপকারিতা সম্পর্কে।

- প্রোটিনের উৎস
পনীর হল প্রোটিনের একটি উৎস, নিরামিষ থেকে আমিষ ভোজীরা প্রায় সময়েই খাদ্য তালিকায় রাখেন পনীর। পনীর কিন্তু খুবই উপকারী। ১০০ গ্রাম পনীরে ১৮ গ্রাম প্রোটিন থাকে। যেটি ১০০ গ্রাম মুরগির মাংসের প্রোটিনের সমতুল্য। পনীর খেলে আপনার হরমোনের কোনও সমস্যা থাকবে না, সেই সঙ্গে আপনার পেশি ভালো থাকবে, পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। শরীর সুস্থ থাকবে।
- হাড় ভালো রাখতে এটি খান
যদি আপনি আপনার হাড় ভালো রাখতে চান, তাহলে নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে পারেন পনীর। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তাই হাড়ের ঘনত্ব তৈরি করতে সাহায্য করে পনীর, এটি খেলে আপনার অস্টিওপরোসিসের রোগের ঝুঁকি কমবে। তাছাড়া আপনার হাড় যদি দুর্বল থাকে, তা কিন্তু শক্তিশালী হবে এবং এতে ফসফরাস থাকার কারণে হাড় সহজে ভেঙে যাবে না।
- ওজন কমাতে সাহায্য করে পনীর
ওজন কমাতে সাহায্য করে পনীর, তাই নিত্যদিন খাদ্য তালিকায় আপনিও রাখতে পারেন পনীর, এতে প্রোটিন বেশি থাকে। তবে কার্বোহাইড্রেট কম থাকে, এটি আপনার শরীরে চর্বি কমাতে সাহায্য করে। তবে অতিরিক্ত পরিমাণে পনীর খাওয়া কিন্তু ভালো নয়।
- রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে
যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতাকে আরোও বাড়িয়ে তুলতে চান তাহলে নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে পারেন পনীর, এটি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। শীতকালে পাতে আপনিও রাখুন পনীর।
- হার্ট ভালো রাখতে আপনিও রোজ খান পনীর
হার্ট ভালো থাকবে, কারণ পনীরে প্রচুর পরিমাণে মনোসেচুরেটেড, পলি আনস্যাচুরেটেড ফ্যাট থাকে। কোলেস্টেরলের মাত্রা কমাতে, হৃদরোগের ঝুঁকি কমাতে পনীরের জুড়ি মেলা ভার। এতে প্রচুর পরিমানে সোডিয়াম থাকে, তাই হার্ট ভালো রাখতে এটি সক্ষম। আপনি ১০০ থেকে ২০০ গ্রাম পনীর প্রত্যেক দিন খেতে পারেন, তবে তার থেকে বেশি পনীর খাওয়ার স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়।












Click it and Unblock the Notifications