পল্টু স্পেশ্যাল মজাদার জোকসে পেট ফাটা হাসি!
অতিথিদের জন্য কিছু নিয়ে আয় বাবা!
বাড়িতে অতিথি এসেছেন। মা পল্টুকে ডেকে বললেন, ‘বাবা পল্টু, জলদি অতিথিদের জন্য বাইরে থেকে একটা কিছু নিয়ে এসো তো'।
দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল পল্টু। কিছুক্ষণ পর ফিরল খালি হাতে।
মা: কী হলো? কী আনলে ওনাদের জন্য?
পল্টু: ট্যাক্সি! ওনারা যেন চটজলদি বাড়ি ফিরতে পারেন!

ওই অফিসের ঠিকানাটা দিনতো
পল্টুর অফিসে প্রথম দিনেই বড় কর্তার সঙ্গে কথা হচ্ছে-
বড় কর্তা: আপনি কম্পিউটারে কী কী কাজ জানেন?
পল্টু: স্যার, প্রায় সব ধরনের কাজই করতে পারি।
বড় কর্তা: আচ্ছা, আপনি এমএস অফিস জানেন?
পল্টু: আজই যেতে হবে! তাহলে ওই অফিসের ঠিকানাটা একবার বলে দিলেই আমি খুঁজে বের করতে পারব, স্যার।
শুনতে একটু ভুল হয়েছিল
বস : এ কী টাইপিষ্ট নিয়েছেন? সুন্দরী তাতে সন্দেহ নেই-কিন্তু প্রতিটি লাইনে এক গন্ডা ভুল। আপনাকে বলি নি, টাইপিষ্ট নেবার সময় গ্রামারের দিকে নজর রাখবেন।
পল্টু : শুনতে ভুল হয়েছিল স্যার। আমি গ্ল্যামারের দিকে নজর রেখেছিলাম।
দার্জিলিং স্পেশ্যাল চা
গৃহস্বামী: এই যে চা খেলেন, এটা একেবারে দার্জিলিং স্পেশাল।
পল্টু: বোধহয় এইজন্যই এত ঠান্ডা।
সুন্দর ছুটির দিন
কর্মচারী: স্যার, পাঁচ দিনের ছুটি চাই।
বস: কেন? মাত্রই তো তুমি ১০ দিন ছুটি কাটিয়ে ফিরলে।
কর্মচারী: স্যার আমার বিয়ে।
বস: বিয়ে করবে ভালো কথা। তো এত দিন ছুটি কাটালে, তখন বিয়ে করোনি কেন?
কর্মচারী: মাথা খারাপ? বিয়ে করে আমার সুন্দর ছুটির দিনগুলো নষ্ট করব নাকি?












Click it and Unblock the Notifications