Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

West Bengal Madhyamik 2025 Result: শুক্রেই মাধ্যমিকের ফলপ্রকাশ, কোথায় কীভাবে দেখবেন? জানুন

West Bengal Madhyamik 2025 Result: রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সকাল ৯টায় আনুষ্ঠানিক ভাবে সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। প্রকাশ হবে মেধাতালিকা। এরপর সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। এমনকী বিভিন্ন অ্যাপের মাধ্যমেও এবার পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।

ইতিমধ্যেই কোন কোন ওয়েবসাইটে ফলাফল (West Bengal Madhyamik 2025 Result) জানা যাবে সে বিষয়ে বিস্তারিত জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তবে বেলায় স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট পাওয়া যাবে, এমনটাই জানা যাচ্ছে।

West Bengal Madhyamik 2025 Result

West Bengal Madhyamik 2025 Result: ৭০ দিনের মাথায় ফলপ্রকাশ

বলে রাখা প্রয়োজন, চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের ১০ ফেব্রিয়ারি থেকে এবার মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়। যা শেষ হয় গত ২২ ফেব্রিয়ারি। আর তা শেষ হওয়ার ঠিক ৭০ দিনের মাথায় ফল প্রকাশ করছে মধ্যশিক্ষা পর্ষদ। মাঝে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। এরই অবস্থায় পরীক্ষার খাতা কীভাবে দেখা হবে, ফল প্রকাশ সহ একাধিক বিষয়ে একটা আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছিল। কিন্তু সমস্ত জটিলতা কাটিতে প্রকাশিত হতে চলেছে ২০২৫ সালের মাধ্যমিকের ফলাফল।

West Bengal Madhyamik 2025 Result: কত ছিল পরীক্ষার্থীর সংখ্যা

এই বছর অর্থাৎ ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষারর্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। এর মধ্যে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ জল ছিলেন ছাত্র এবং ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন ছিলেন ছাত্রীর। একেবারে কড়া নিরাপত্তার মোড়কে পরীক্ষা চলে কলকাতা সহ জেলার একাধিক কেন্দ্রে। ইলেকট্রনিক্স গ্যাজেট সহ একাধিক ক্ষেত্রে বিশেষ নজরদারি চালায় পর্ষদ। মো|টের উপর শান্তিপূর্ণ ভাবেই হয় পরীক্ষা।

West Bengal Madhyamik 2025 Result: কীভাবে অনলাইনে দেখবেন ফলাফল -

জানা যাচ্ছে, শুক্রবার সকাল ১০ টা থেকেই অনলাইনে মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল জানা যাবে। এজন্য এই লিঙ্কে - wbresults.nic.in কিংবা wbbse.wb.gov.in ক্লিক করতে হবে। এছাড়াও একাধিক বেসকারি পোর্টাল আছে। তার মাধ্যমেও ফল জানা যাবে। মাথায় রাখতে হবে প্রথমেই পরীক্ষার্থীকে রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে সংশ্লিষ্ট ওয়েবসাইট লগ ইন করতে হবে। এরপরেই জানা যাবে ফল।

এছাড়া অ্যাপের মাধ্যমে ফল জানা যাবে। এজন্য iresults.net/wbbse-app-এ যেতে হবে। একই ভাবে লগ ইন করে ফল জানতে পারবেন। প্রয়োজনে প্রিন্ট নিয়েও রাখা যাবে।

West Bengal Madhyamik 2025 Result: কবে মিলবে রেজাল্ট?

মাধ্যমিক পরীক্ষার মার্কশিট শুক্রবারই স্কুল থেকে বিলি করা হবে। এমনটাই জানিয়েছে পর্ষদ। প্রথমে স্কুল কতৃপক্ষকে পর্ষদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট নিতে হবে। এরপর তা স্কুলে ফিরে পড়ুয়াদের দেওয়া হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+