উচ্চ মাধ্যমিকের পর কোন বিষয়ে পড়বেন? চাকরির সম্ভাবনা কোথায় বেশি! নয়া 'লিঙ্ক' দিল মমতার প্রশাসন
West Bengal Career Options: উচ্চ মাধ্যমিক পাশ করার পর কোন বিষয়ে পড়াশোনা করলে চাকরির সম্ভাবনা বেশি থাকে। আবার কোন লাইনে গেলে সফলতা আসতে পারে এই নিয়ে দ্বিধায় থাকেন ছাত্র-ছাত্রীরা। এবার জেলা প্রশাসনের আধিকারিকদের দিয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে পড়ুয়াদের বিভিন্ন সন্দেহের অবকাশ দূর করতে উদ্যোগী হলো দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। শুক্রবার পড়ুয়াদের আগামী জীবনের সফলতার জন্য প্রশাসনের তরফে কেরিয়ার গাইডেন্স ও কাউন্সেলিং শিবির আয়োজিত হলো বালুরঘাটে।
শহরের রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীরা। পড়াশোনার জীবন চলাকালীন উচ্চতর শিক্ষা থেকে শুরু করে কর্মজীবন শুরুর ক্ষেত্রে বিচার বিবেচনা শুরু করে দিতে হবে। এমনকি সঠিক উপদেশ ও সিদ্ধান্তে বদলে যেতে পারে আগামী ভবিষ্যৎ (West Bengal Career Options) ।

এদিন আইএস, আইপিএ,স ডব্লুবিসিএস আধিকারিকদের কাছে কেরিয়ার সম্পর্কে একাধিক বিষয়ে জানল ছাত্রছাত্রীরা। এদিন এই শিবিরে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। যেখানে কর্মজীবন সুনিশ্চিত করতে সঠিক দিকনির্দেশনা দিতে তাদের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
এমনকি ছাত্র-ছাত্রীদের প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসনের আধিকারিকরা। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক বিজিন কৃষ্ণা, ওসি এডুকেশন অরুণ সরদার, সমগ্র শিক্ষা মিশনের জেলা আধিকারিক বিমলকৃষ্ণ গায়েন সহ একাধিক উচ্চ পদস্থ প্রশাসনিক আধিকারিক। এমন কাউন্সেলিং অনুষ্ঠান ভবিষ্যতের পথ চলায় দিশা দেখাবে বলে মত পড়ুয়াদের। পড়ুয়াদের সঙ্গে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারাও এদিন উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠানে।
শিবিরে wbcareerportal.in ওয়েবসাইট ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরা হয়েছে। যেখানে আগে থেকেই পরিকল্পনা করে এগোতে পারবে পড়ুয়ারা। উপস্থিত বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী দীপশ্রী কুন্ডু বলেন, 'অনেক দ্বিধা আমাদের মধ্যে ছিল। সেক্ষেত্রে অনেক পথ খুলে গেল। অনেক বিষয় স্পষ্টভাবে বুঝিয়েছেন আধিকারিকরা। সব কিছুরই যে নির্দিষ্ট পরিকল্পনা দরকার সেই সম্পর্কে সম্যক ধারণা তৈরি হয়েছে এদিন।
আগামীতে বিভিন্ন কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে গেলে বা কোর্স নিতে গেলে সমস্যা না হয় সেগুলি জানানো হয়েছে।' জেলাশাসক বিজিন কৃষ্ণা জানান, 'ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত পরিকল্পনায় সাহায্য করতেই এই উদ্যোগ। উচ্চ মাধ্যমিকের পরে তারা কী করতে চায় সেই নিয়ে প্রথম শিবিরটি বালুরঘাটে অনুষ্ঠিত হলো। শীঘ্রই গঙ্গারামপুর মহকুমার বুনিয়াদপুরেও এই কর্মসূচি হবে। পাশাপাশি আইপিএস আইএস ডব্লিউবিসিএস সহ একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং প্রশাসনের তরফে চালানো হচ্ছে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications