WBJEE 2024 Exam Date: ২০২৪ এ জয়েন্টের পরীক্ষার তারিখ জানাল বোর্ড, রইল সেই বিজ্ঞপ্তি
WBJEE 2024 Exam Date: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জন্যে পরীক্ষার দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। আর সেই মতো পরীক্ষা হবে আগামী ২৮ এপ্রিল, রবিবার। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।
শুধু তাই নয়, আরও বিস্তারিত তথ্যের জন্যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে নজর রাখার কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি (WBJEE Exam Date 2024) অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল রবিবার WBJEE 2024 এর জন্যে পরীক্ষা নেওয়া হবে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ফার্মেসি সহ একাধিক কোর্সের ভর্তির জন্যে এই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে West Bengal Joint Entrance Exam বোর্ডের এর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।
সেখানেই এই বিষয়ে যাবতীয় আপডেট দেওয়া হবে। এমনটাই জানা গিয়েছে। আর সেই লিঙ্কগুলি হল- www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in। অন্যদিকে বোর্ডের তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখতে এই লিঙ্কে- WBJEE Exam Date 2024 - ক্লিক করতে হবে।
আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জয়েন্টের পরীক্ষা (WBJEE Exam Date 2024) কবে হবে তা নিয়ে ধোঁয়াশা ছিল। পুজোর কয়েকমাস আগে অর্থাৎ ২৬ মে চলতি বছরের জন্যে জয়েন্টের ফলাফল ঘোষণা হলেও পরীক্ষার দিন ঘোষণা হয়নি।
অবশেষে আজ বুধবার আগামী বছর প্রথাত ২০২৪ সালের জন্যে পরীক্ষার দিন (WBJEE Exam Date 2024) জানাল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। ২০২৩ সালে জয়েন্টের পরিক্ষা নেওয়া হয় ৩০ এপ্রিল। পরীক্ষায় বসেছিলেন প্রায় ৯৮ হাজার পরীক্ষার্থী। এবার এই সংখ্যাটা ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
-
SIR: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াদের অন্তর্বর্তীকালীন আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট -
ইরান-মার্কিন উত্তেজনা বাড়ছেই! ট্রাম্পের নৌ-অবরোধের হুমকিকে উপহাস তেহরানের গালিবাফের, দিলেন পাল্টা হুঁশিয়ারি -
রায়গঞ্জের সভায় বিজেপি, আরএসএস ও তৃণমূলকে একযোগে আক্রমণ রাহুল গান্ধীর -
নবাগত প্রফুল, শাকিবের বোলিং দাপট! রাজস্থানকে ৫৭ রানে হারাল হায়দরাবাদ -
নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সম্রাট চৌধুরী, বিহারে বিজেপি যুগ শুরু -
ওয়াংখেড়েতে মুম্বইকে ১৮ রানে হারিয়ে দাপুটে জয় বেঙ্গালুরুর -
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
বাড়বে গরম, তবে পয়লা বৈশাখে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কী আপডেট উত্তরবঙ্গের? -
হরমুজ আটকালেই পাল্টা হামলার হুমকি ইরানের, কী করবে আমেরিকা? -
'বোমের জবাব ব্যালটে দিন', বীরভূমের সভা থেকে তৃণমূলকে সরাতে আবেদন অমিত শাহের












Click it and Unblock the Notifications