Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Recruitment 2024: পরীক্ষা দিতে হবে না, ৫৬ বছর বয়সে UIDAI-তে কাজের সুযোগ

UIDAI Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। আধার কার্ড তৈরি সংস্থা Unique Identification Authority of India (UIDAI) একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করবে। তবে এই নিয়োগ হবে হায়দরাবাদ অফিসের জন্য।

ডেপুটি ডায়রেক্টর এবং সিনিয়র হিসাবক্ষক পদের জন্য এই নিয়োগ (UIDAI Recruitment 2024) করা হবে। UIDAI এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত জেনেই আবেদন করুন।

office

  • UIDAI Recruitment 2024: কীভাবে আবেদন

Unique Identification Authority of India (UIDAI) এ আবেদন করতে হলে অনলাইনের (UIDAI Recruitment 2024) মাধ্যমে করতে হবে। এজন্য সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আর সেই লিঙ্কটি হল - uidai.gov.in। এই শূন্যপদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আবেদন করার শেষ তারিখ আগামী ২৪ ডিসেম্বর।

  • UIDAI Recruitment 2024: আবেদন ফর্ম জমা দিন অফলাইনে

সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে অনলাইন ফর্ম ডাউনলোড (UIDAI Recruitment 2024) করতে হবে। এরপর তা অফলাইনে ডাক যোগে পাঠাতে হবে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায়- ডিরেক্টর (এইচআর), ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই), আঞ্চলিক কার্যালয়, ৬ষ্ঠ তলা, ইস্ট ব্লক, স্বর্ণ জয়ন্তী কমপ্লেক্স, আমিরপেট, হায়দরাবাদ-৫০০৩৮। ফর্মের সঙ্গে বেশ কিছু প্রামাণ্য নথিও জমা দিতে হবে।

  • UIDAI Recruitment 2024: যোগ্যতা সংক্রান্ত খবর

UIDAI এর তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর বয়স এই পদের (UIDAI Recruitment 2024) জন্য ৫৬ বছরের বেশি হওয়া চলবে না কখনই। অন্যদিকে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যাকাউন্ট্যান্ট, এমবিএ (ফিন্যান্স) ডিগ্রি থাকতে হবে অথবা এসএএস/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কাজের অভিজ্ঞতা থাকতে। আবেদনের আগে সংশ্লিষ্ট ওয়েবসাইটে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি (UIDAI Recruitment 2024) পড়ে নিন।

  • UIDAI Recruitment 2024: বেতন এবং কেমন হবে নিয়োগ

বেশ কিছু শূন্যপদের জন্য নিওয়োগ করা হবে। ডেপুটি ডায়রেক্টর পদের জন্য প্রতি মাসে বেতন (UIDAI Recruitment 2024) হবে - 67,700 টাকা থেকে 2,08,700 টাকা প্রতি মাসে। সিনিয়র অ্যাকাউন্ট অফিসার প্রতি মাসে 56,100 থেকে 1,77,500 টাকা পাবেন।

এই পদের জন্য নিয়োগ হবে অভিজ্ঞতার ভিত্তিতে। লিখিত পরীক্ষা দেওয়ার কোনও প্রয়োজন নেই। বিস্তারিত জেনে ইচ্ছুক এবং যোগ্যদের দ্রুত এই পদের জন্য আবেদন করতে (UIDAI Recruitment 2024) বলা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+