স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় একাধিক ফার্মাসিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় একাধিক ফার্মাসিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি
স্টেস ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই-তে একাধিক ফার্মাসিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও বয়সের সীমা কত হওয়া প্রয়োজন, তা জানানো হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মোট শূন্যপদ : ৬৭ (অসংরক্ষিত ৩৪, ওবিসি ১৪, তপশিলি জাতি ৯, তপশিলি উপজাতি ৪, ইডব্লুএস ৬)। সবের মধ্যে ২টি শারীরিক প্রতিবন্ধী।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) এসএসসি বা সমতুল পাসের সঙ্গে ফার্মেসিতে (ডি ফার্মা) ডিপ্লোমা বা ফার্মেসিতে ডিগ্রি (বি ফার্মা/এম ফার্মা/ফার্মা ডি) বা ফার্মাসিতে কোনও সমতুল ডিগ্রি এবং ফার্মাসিস্ট বা কম্পাউন্ডার হিসেবে ন্যূনতম ৩ বছরের কাজ করার অভিজ্ঞতা।
২) স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে পাস করতে হবে।
৩) ২০২১ সালের ১ জানুয়ারির মধ্যে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে।
বয়সসীমা : ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীক সর্বোচ্চ বয়স হতে হবে ৩০। সরকারি নিয়ম মেনে বয়সে ছাড় পাবেন সংরক্ষিত প্রার্থীরা।
বেতন : প্রতি মাসে ১৭৯০০ থেকে ৪৭৯২০ টাকা।
প্রার্থী বাছাই পদ্ধতি :
১) লিখিত পরীক্ষা
২) ইন্টারভিউ
৩) ২০২১ সালের ২৩ মে হবে লিখিত পরীক্ষা।
৪) লেখা পরীক্ষায় থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট, রিজনিং এবিলিটি, প্রফেশনাল নলেজ।
৫) কলকাতা, শিলিগুড়ি, আসালসোল সহ দেশের ৪৮টি শহরে পরীক্ষা হবে।
আবেদনের ফি
১) জেনারেল - ৭৫০ টাকা
২) সংরক্ষিত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না।
৩) নেট ব্যাঙ্কিং/ডেবিট কার্ড/ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি জমা দিতে হবে।
আবেদনের পদ্ধতি
১) https://bank.sbi/careers বা https://www.sbi.co.in/careers ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
২) প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
৩) আগামী ৩ মে পর্যন্ত আবেদন করা যাবে।
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications