Job News: নিয়োগের বিজ্ঞপ্তি! ক্লার্ক-ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করবে কেন্দ্রের স্টাফ সিলেকশন কমিশন
বাংলা-সহ দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কেন্দ্রীয় সরকারি অফিসে ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের সম্ভাব্য কয়েক হাজার শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে কেন্দ্র
বাংলা-সহ দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কেন্দ্রীয় সরকারি অফিসে ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের সম্ভাব্য কয়েক হাজার শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন।
প্রার্থী বাছাই করা হবে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি সেভেল (১০+২) পরীক্ষা ২০২২-এর মাধ্যমে।

বয়সসীমা
বয়স হতে হবে ২০২২-এর ১ জানুয়ারির নিরিখে ১৮-২৭ বছরের মধ্যে। জন্ম তারিখ হতে হবে ২ জানুয়ারি ১৯৯৫ থেকে ১ জানুয়ারি ২০০৪ সালের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতনক্রম
- লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য পে লেভেল টু অনুযায়ী ১৯৯০০ থেকে ৬৩২০০ টাকা।
- ডেটা এন্ট্রি অপারেটর পদে পে লেভেল ফোর অনুযায়ী ২৫৫০০-৮১১০০, লেভেল ৫ অনুযায়ী ২৯২০০-৯২৩০০ টাকা।
- ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পদে লেভেল ৪ অনুযায়ী ২৫৫০০-৮১১০০ টাকা।

যোগ্যতা
লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ডেটা এনট্র্রি অপারেটর ও ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পদের ক্ষেত্রে যে কোনও শাখায় দ্বাদশ শ্রেণি কিংবা সমতুল পরীক্ষাটয় উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ২০২৩-এর ৪ জানুয়ারি মধ্যে।

প্রার্থী বাছাই কীভাবে
- দুটি পর্যায়ে লিখিত পরীক্ষার পরে টাইপিং টেস্ট ও স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষা টিয়ার ওয়ানে জেনারেল ইন্টেলিজেন্স, ইংরেজি ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটেডিভ অ্যাপ্টিটিউড এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে ( প্রত্যেকটির ক্ষেত্রেই ২৫ টি প্রশ্নের জন্য ৫০ নম্বর করে)। অবজেক্টিভ টাইপের প্রশ্নে পরীক্ষায় সময় ১ ঘন্টা। এক একটি ভুল উত্তরের জন্য অর্ধেক নম্বর কাটা হবে।
- টিয়ার টুতে থাকবে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন। আর টিয়ার থ্রিতে টাইপিং টেস্ট ও স্কিল টেস্ট।

আবেদন প্রক্রিয়া
আবেদন করতে হবে অনলাইনে। পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য কলকাতা ছাড়াও পরীক্ষা কেন্দ্র থাকবে আসানসোল ও শিলিগুড়িতে। পরীক্ষা কেন্দ্রের জন্য আলাদা কোড নম্বর রয়েছে। তবে পরীক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নেওয়ার জন্য। https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_06122022.pdf
-
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ












Click it and Unblock the Notifications