Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

SBI SCO Recruitment 2025: দিতে হবে না কোনও পরীক্ষা, ইন্টারভিউতে পাশ করলেই স্টেট ব্যাঙ্কে চাকরি

SBI SCO Recruitment 2025: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ফের নিয়োগ করবে। এবার Specialist Cadre Officer (SCO) পদের জন্য নিয়োগ করবে। ইতিমধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই অনুযায়ী শতাধিকেরও বেশি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে।

গত ৩ জানুয়ারি থেকে এই শূন্যপদের জন্য নিয়োগ প্রক্রিয়া (SBI SCO Recruitment 2025) শুরু হয়ে গিয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন জেনে নিন।

SBI SCO Recruitment

SBI SCO Recruitment 2025: কীভাবে আবেদন জানাবেন

SCO পদের জন্য পুরুষ এবং মহিলা উভয়ই এই শূন্যপদের জন্য আবেদন জানাতে (SBI SCO Recruitment 2025) পারবে। এজন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। কিংবা এই লিঙ্কে - sbi.co.in - ক্লিক করেও এই পদের জন্য আবেদন করা যাবে। সাইট খুললেই Careers অপশন দেখা যাবে। এরপর SBI SCO Recruitment 2025 - লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন।

SBI SCO Recruitment 2025: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি

আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। মোট ১৫০ জন Specialist Cadre Officer (SCO) পদের জন্য নিয়োগ (SBI SCO Recruitment 2025) করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India)। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। যা অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে।

SBI SCO Recruitment 2025: যোগ্যতা

যে প্রার্থী এই শূন্যপদের জন্য আবেদন (SBI SCO Recruitment 2025) করতে চান তাদের অবশ্যই যে কোনও সরকারী স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে স্নাতক হতে হবে। তা সে যে কোনও পদে স্নাতক হলেও এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। এছাড়াও আবেদনকারীকে আবেদনকারীকে ইনস্টিটিউট অফ ব্যাঙ্ক এন্ড ফাইনান্স (IIBF) এর তরফে জারি বিদেশি মুদ্রা Forex এর নথি প্রয়োজন। এই বিষয়ে আরও জানুন স্টেট ব্যাঙ্কের বিজ্ঞপ্তিতে।

SBI SCO Recruitment 2025: কীভাবে নিয়োগ

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট দুটি ধাপে এই নিয়োগ (SBI SCO Recruitment 2025) হবে। প্রথমে শর্টলিস্ট এবং পরে ইন্টারভিউ। প্রথমে শর্ট লিস্ট করে সমস্ত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। যা ১০০ নম্বরের হবে। ইন্টারভিউতে প্রার্থী কত পেলেন তা ব্যাঙ্ক কতৃপক্ষ ঠিক করবেন। এরপর তইইরি হবে মেরিট লিস্ট। এজন্য কোনও পরীক্ষা আবেদনকারীকে দিতে হবে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+