RITES Jobs 2024: রাইটসে অনলাইনের মাধ্যমে আবেদন জানান, বড় সরকারি চাকরির সুযোগ এই রাজ্যেই

RITES Jobs 2024: রাইটস অর্থাৎ Rail India Technical and Economic Service (RITES)-এ চাকরি পাওয়ার দারুণ সুযোগ। সরকারি চাকরির জন্য যারা নিজেকে তৈরি করছেন তাঁদের সামনে বড় সুযোগ। ২০০ টিরও বেশি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে।

বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে RITES -এর তরফে। বিস্তারিত জেনেই এই শূন্যপদের (RITES Jobs 2024) জন্য আবেদন করতে হবে।

job

  • RITES Jobs 2024: কীভাবে আবেদন?

রাইটস অর্থাৎ Rail India Technical and Economic Service মূলত একাধিক শিক্ষানবিশ পদের জন্য নিয়োগ (RITES Jobs 2024) করবে। এজন্য সংশ্লিষ্ট সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। কিংবা এই লিঙ্কে - rites.com ক্লিক করে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

  • RITES Jobs 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি অনুসারে রাইটস মোট ২২৩ টি শূন্যপদের জন্য নিয়োগ করবে। গ্র্যাজুয়েট শিক্ষানবিশ পদের জন্য ১৪১ টি শূন্যপদ, ডিপ্লোমা শিক্ষানবিশ হিসাবে ৩৬ টি শূন্যপদ, ট্রেড (ITI) হিসাবে ৪৬ টি শূন্যপদের জন্য নিয়োগ (RITES Jobs 2024) করা হবে। আবেদনের আগে RITES এর তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিতে হবে। সংশ্লিষ্ট সাইটেই এই বিষয়ে বিস্তারিত আছে।

  • যোগ্যতা

যে কোনও মান্যতা রয়েছে এমন সংস্থা এবং বিশ্ববিদ্যালয় থেকে আবেদনকারীকে স্নাতক (RITES Jobs 2024) হতে হবে। পাশাপাশি আবেদনকারীর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি (BE/B.Tech/B.Arch) কিংবা BA/BBA/B.Com/B.Sc/BCA ডিগ্রি আবেদনকারীর থাকতে হবে। একাধিক শূন্যপদ আছে। ফলে যোগ্যতার বিষয়টি বিস্তারিত জেনেই আবেদন জানান।

  • RITES Jobs 2024: কত বেতন
  • গ্র্যাজুয়েট শিক্ষানবিশ - 14,000 টাকা
  • ডিপ্লোমা শিক্ষানবিশ - 12,000 টাকা
  • ট্রেড (ITI) শিক্ষানবিশ - 10,000 টাকা

যোগ্য এবং ইচ্ছুকদের দ্রুত এই পদের জন্য বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+