WBJEE Results 2024: বৃহস্পতিবার প্রকাশিত হচ্ছে জয়েন্ট এন্ট্রাসের ফল, কীভাবে দেখবেন জানুন
WBJEE Results 2024: প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাসের ফলাফল। আগামীকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটের সময় আনুষ্ঠানিক ভাবে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এমনটাই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের (West Bengal Joint Entrance Examinations Board) তরফে বিস্তারিত জানানো হয়েছে।
দুপুর আড়াইটে নাগাদ ফলপ্রকাশ করা হলেও তা ওয়েবসাইটে জানা যাবে বিকেল চারটের পর থেকে (WBJEE Results 2024) ।

WBJEE Results 2024: ফলাফল কবে তা নিয়ে চর্চা চলছিল
২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয় ২ মে। এরপরেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ (WBJEE Results 2024) করা হয়। আর তা হয় ৯ মে। পরীক্ষা শেষ হওয়ার ঠিক ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিকে পরীক্ষা শেষ হওয়ার ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ হয় উচ্চ মাধ্যমিকের। ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৯০ হাজার। এরপর থেকেই পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাসের ফলাফল কবে তা নিয়ে চর্চা চলছিল।
WBJEE Results 2024: দশজনের মেধাতালিকা
অবশেষে আগামীকাল বৃহস্পতিবার তা প্রকাশিত হতে (WBJEE Results 2024) চলেছে। র্যাঙ্ক কার্ড সাংবাদিক বৈঠকেই প্রকাশ করা হবে। এমনটাই জানা গিয়েছে। বোর্ডের তরফে জানা গিয়েছে, পরীক্ষার মূল্যায়নের শেষে প্রথম দশজনের মেধাতালিকা প্রকাশ করা হবে। সাংবাদিক বৈঠকে বোর্ডের রেজিস্ট্রার দিব্যেন্দু কর জানিয়েছেন, ফলাফল জয়েন্টের আরও আগেই প্রকাশ করা হত। কিন্তু এবার নির্বাচন ছিল। এমনকি সর্বভারতীয় অন্যান্য পরীক্ষার ফল ছিল। সমস্ত বিষয় মাথায় রেখেই বৃহস্পতিবার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার দিব্যেন্দু কর।
WBJEE Results 2024: কীভাবে দেখবেন? কীভাবে দেখবেন
চারটের পর থেকে অনলাইনের মাধ্যমে (WBJEE Results 2024) দেখা যাবে। দুটি নির্দিষ্ট ওয়েবসাইটে এই ফলাফল জানা যাবে। সেগুলি হল - www.wbjeeb.nic.in এবং www.wbjee.in। চারটের পর থেকে এই ফলাফল জানা যাবে। বলে রাখা প্রয়োজন, আগামী ২৮ এপ্রিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল। ১,৪২,৬৯৪ জন পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছিল। পরীক্ষা শেষ হওয়র ৩৮ দিনের মাথায় রেজাল্ট প্রকাশের কথা জানাল বোরড। যা খুবই গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications