IAF Agniveer Recruitment: আজই ভারতীয় বায়ুসেনাতে যোগ দিন, রইল যোগদানের খুঁটিনাটি

IAF Agniveer Recruitment 2023: অগ্নিবীর হিসাবে ভারতীয় বায়ু সেনাতে (IAF) যারা চাকরি করতে চান তাঁদের জন্যে বড় খবর। ১৭ মার্চ থেকে অগ্নিবীর হিসাবে আবেদন প্রক্রিয়া Indian Air Force -এ শুরু হয়ে গিয়েছে। যারা এই পদের জন্যে আবেদন করতে চাও তাঁদের জন্যে দারুণ খবর।

তবে কীভাবে কোথায় আবেদন করতে হবে সমস্ত কিছু এই প্রতিবেদনে ( IAF Agniveer Bharti 2023 ) আলোচনা করা হল। তবে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে আবেদন করতে বলা হয়েছে।

অনলাইনের মাধ্যমে আবেদন

অনলাইনের মাধ্যমে আবেদন

IAF Agniveer- হিসাবে যারা কাজ করতে চান তাঁদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। এজন্যে IAF Agniveer- এর ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে বলা হয়েছে। এছাড়াও এই লিঙ্কে- agneepathvayu.cdac.ইন - ক্লিক করেও এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। গত ১৭ মার্চ থেকে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে মাথায় রাখতে হবে আবেদনের শেষ তারিখ আগামী ৩১ মার্চ।

পরীক্ষা আগামী ২৫ মে

পরীক্ষা আগামী ২৫ মে

IAF অগ্নিবীর পরীক্ষা আগামী ২৫ মে নেওয়া হবে বলে জানানো হয়েছে। মাথায় রাখতে হবে ভারতীয় বিমান বাহিনী অগ্নিবীর হিসাবে আবেদনের সর্বনিম্ন বয়স সীমা ১৭.৫ বছর এবং সর্বোচ্চ বয়স সীমা ২১ বছর। দেরি না করে আজই এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। আবেদনের আগে ভালো ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- https://agnipathvayu.cdac.in/AV/img/upcoming/AGNIVEER_VAYU_02-2023.pdf- ক্লিক করতে বলা হয়েছে।

কীভাবে বেছে নেওয়া হবে-

কীভাবে বেছে নেওয়া হবে-

ভারতীয় বায়ু সেনা এই পদের জন্যে যোগ্য প্রার্থীদের বেছে নেবে। এজন্যে প্রথমেই পরীক্ষা হবে। এরপর ফিজিক্যাল টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমেই যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

অগ্নিবীর হিসাবে এই নিয়োগ করা হবে। এই পদের জন্যে আবেদন করতে হলে আবেদনকারীকে অঙ্ক, পদার্থবিদ্যা এবং ইংরেজি বিষয় সহ যে কোনও স্বীকৃত বোর্ড থেকে ৫০ শতাংশ নম্বর সহ ক্লাস ১২ বা ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও বেশ কিছু নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে এই পদের জন্যে আবেদনের ক্ষেত্রে। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি বিস্তারিত পড়েই এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+