Teacher Recruiment 2023: শিক্ষক পদে চাকরির ব্যাপক সুযোগ, বেতন প্রায় ১ লাখ

বাংলায় শিক্ষক নিয়োগ নিয়ে একের পর এক দুর্নীতি। আর এর মধ্যেই দেশের রাজধানীতে শিক্ষক পদের জন্যে দারুণ সুযোগ। কীভাবে আবেদন করবেন জেনে নেওয়া প্রয়োজন।

Teacher Recruiment 2023, Delhi Cantt Teacher bharti: সরকারি শিক্ষক হিসাবে কাজ করার সুযোগ সবার থাকে। আর সেই মতো অনেকেই নিজেকে তৈরিও করে। এই অবস্থায় যারা শিক্ষক পদের জন্যে কাজ করার স্বপ্ন দেখেন তাঁদের জন্যে দারুণ খবর। দিল্লিতে শিক্ষক পদের জন্যে চাকরি পাওয়ার দারুণ সুযোগ।

ইতিমধ্যে দিল্লি ক্যান্টে সরকারি শিক্ষক পদে নিয়োগের জন্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কীভাবে কোথায় আবেদন করতে হবে সেই সংক্রান্ত সমস্ত তথ্য এই প্রতিবেদনে আলোচনা করা হল।

অনলাইনের মাধ্যমে আবেদন

অনলাইনের মাধ্যমে আবেদন

শিক্ষক পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্যে delhi.cantt-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই শূন্যপদের জন্যে আবেদন করতে হবে। এজন্যে এই লিঙ্কে- delhi.cantt.gov.ইন ক্লিক করতে হবে। জানা গিয়েছে, ওয়েবসাইট থাকা ফর্ম অনলাইনের মাধ্যমে ফিল কর‍্যতে হবে। তবে মাথায় রাখতে এই সংক্রান্ত আবেদন আগামী ১৭ মার্চের মধ্যে করে ফেলতে হবে। গত ২২ ফেব্রুয়ারি থেকে এই পদের জন্যে আবেদন চলছে।

পড়ে নিন বিজ্ঞপ্তিটি

পড়ে নিন বিজ্ঞপ্তিটি

ক্যাটনমেন্ট বোর্ডের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৪৪ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। একাধিক বিষয়ের উপর এই নিয়োগ করা হবে। এই পদের জন্যে আবেদন করার আগে ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- https://delhi.cantt.gov.in/wp-content/uploads/sites/4/2023/02/adteacher-20-2-23.pdf- ক্লিক করতে বলা হয়েছে।

যোগ্যতা-

যোগ্যতা-

আবেদনকারীকে নুন্যতম ১২ পাশ করতেই হবে। এছাড়াও প্রাথমিক শিক্ষায় দুই বছরের ডিপ্লোমা বা ৫০ শতাংশ নম্বর সহ B.El.Ed বা শিক্ষায় ডিপ্লোমা থাকতে হবে। এই বিষয়ে বিস্তারিত বলা হয়েছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে। সেটি বিস্তারিত ভাবে পড়ে নিতে বলা হয়েছে।

বয়স সংক্রান্ত তথ্য-

বয়স সংক্রান্ত তথ্য-

নুন্যতম ২১ বছর বয়স থেকেই এই পদের জন্যে আবেদন করা যাবে। তবে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে বলে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে। এক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে ভালো।

কীভাবে বেছে নেওয়া হবে

কীভাবে বেছে নেওয়া হবে

একাধিক বিষয়ের উপর এই শিক্ষক নিয়োগ করা হবে। কোথাও কোনও ত্রুটি রাখতে চায় না বোর্ড। আর তাই লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকে এই শূন্যপদের জন্যে বেছে নেওয়া হবে। তবে এই পদের জন্যে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। মাসে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা বেতন হিসাবে যোগ্য প্রার্থীকে দেওয়া হবে বলে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+