ICMR Recruitment 2023: কলকাতায় আইসিএমআরের টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ, বেতন আকাশছোঁয়া
ICMR Recruitment 2023: বিশেষ করে যারা বাংলায় থেকে কাজ করতে চান তাদের জন্যে স্বস্তির খবর। ফের একবার বাংলায় কাজের সুযোগ। National Institute of Cholera and Enteric Diseases অর্থাৎ ICMR-এ একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে। ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ (ICMR Recruitment 2023) করা হবে। কীভাবে কোথায় আবেদন করবেন তা সংশ্লিষ্ট প্রতিবেদনে আলোচনা করা হল

- ICMR Recruitment 2023: কীভাবে আবেদন
মূলত টেকনিক্যাল অফিসার পদের জন্যে এই নিয়োগ (ICMR Recruitment 2023) করা হবে। অনলাইনের মাধ্যমে এই নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ICMR-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটি ফর্ম ফিলআপ করতে হবে। আর তা ডাউনলোড করে National Institute of Cholera and Enteric Diseases এর ওয়েবসাইটে পাঠাতে হবে। ৬০০ টাকার ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তা পাঠাতে হবে। একই সঙ্গে বেশ কিছু প্রমাণ্য নথিও জমা দিতে হবে।
- ICMR Recruitment 2023: পড়ুন বিজ্ঞপ্তিটি
আগামী ১৫ নভেম্বরের মধ্যে এই আবেদন করতে হবে। ফলে এই পদের জন্যে আবেদন করতে হলে নিয়োগ (ICMR Recruitment 2023) সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। আর এজন্যে ICMR-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে। এজন্যে এই লিঙ্কে- https://www.niced.org.in/noticeboard/NICED-Placements.htm- ক্লিক করতে হবে। কিংবা এই লিঙ্কে-ICMR Recruitment 2023 - ক্লিক করেও এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।
- ICMR Recruitment 2023: যোগ্যতা
ব্যাচেলর অফ ভেটেরিনারি সায়েন্স কিংবা মাস্টার্স অফ ভেটেরিনারি সায়েন্সের ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর। আর তা অনুমোদন রয়েছে এমন বিশ্ববিদ্যালয় থেকে থাকতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা থাকলে নিয়োগের (ICMR Recruitment 2023) ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে। মুলত ইন্টারভিয়ের মাধ্যমেই এই নিয়োগ করা হবে। এমনটাই জানা গিয়েছে।
অন্যদিকে ৩৫ বছরের বেশি কখনই আবেদনকারীর (ICMR Recruitment 2023) বয়স হওয়া চলবে না। এমনটাই জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications