HCL Recruitment 2023: হিন্দুস্তান কপার লিমিটেডে ব্যাপক নিয়োগ, ৪০ বছরেও করুন আবেদন
দেশে ক্রমশ বেকার সমস্যা বাড়ছে। এই অবস্থায় কেন্দ্রীয় সরকারি অধিনস্ত এই সংস্থায় একাধিক নিয়োগের সিদ্ধান্ত। দেরি না করে আজই পদের জন্যে আবেদন করতে হবে। সমস্ত তথ্য দেওয়া রইল।
HCL Recruitment 2023: সরকারি সংস্থায় চাকরি পাওয়ার দারুণ সুযোগ। হিন্দুস্তান কপার লিমিটেড (HCL) একাধিক শূন্যপদের জন্য (Recruitment 2023) নিয়োগ করবে। ইতিমধ্যে সংস্থার তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি (HCL Recruitment) দেওয়া হয়েছে। আর সেই অনুযায়ী ডিপুটি ম্যানেজার, সিনিয়র ম্যানেজার সহ একাধিক পদের জন্যে নিয়োগ করবে। কীভাবে কোথায় আবেদন কএরতে হবে সমস্ত কিছু এই প্রতিবেদনে বিস্তারিত ভাবে বলা হয়। বিশেষ করা যারা সরকারি চাকরির জন্যে অপেক্ষা করছেন তাঁদের জন্যে Hindustan Copper Limited-এর এই চাকরি সুবর্ণ সুযোগ।

কীভাবে নিয়োগ এক নজরে -
HCL -এর জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্যে Hindustan Copper Limited-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে হবে। এজন্যে এই লিঙ্কে- hindustancopper. কমে - ক্লিক করতে বলা হয়েছে। তবে এই পদের জন্যে আবেদন করতে হলে তা করতে হবে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে। আবেদনের চূড়ান্ত সময়সীমা শেষ হচ্ছে সেদিন রাত ঠিক ১২ টায়।

বিজ্ঞপ্তিটি পড়ে আবেদন করুন-
ডিপুটি ম্যানেজার, সিনিয়র ম্যানেজার এবং ম্যানেজমেন্ট ট্রেনি লেভল পদের জন্যে এই নিয়োগ করা হবে। শূন্যপদ একাধিক। এই পদের জন্যে আবেদন করতে হলে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। এজন্যে সংশ্লিষ্ট হিন্দুস্তান কপার লিমিটেড (HCL)- এর ওয়েবসাইট ভালো ভাবে পড়ে নিতে হবে। এছাড়াও এই লিঙ্কে- https://www.hindustancopper.com/Upload/Notice/0-638107888235076250-HindiNoticeFILE.pdf- ক্লিক করেও সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি পড়ে নেওয়া যাবে।

শিক্ষাগত যোগ্যতা
একাধিক শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। একাধিক পদের জন্যে আলাদা শিক্ষাগত যোগ্যতা। সেই মতো সিনিয়র ম্যানেজার পদের জন্যে জিওলজিতে আবেদনকারীর পোস্ট গ্যাজুয়েশন থাকতে হবে। ডেপুটি ম্যানেজার পদের জন্যে আবেদনকারীকে মাইনিং কিংবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে আবেদনকারীকে। ডিপুটি ম্যানেজার ইলেকট্রিকল পদের জন্যে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে স্নাতক থাকতে হবে। ডেপুটি ম্যানেজার সহ অন্যান্য পদের জন্যে আবেদব করতে হলে আবেদনকারীকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা রসায়নে স্নাতকোত্তর করতেই হবে। এমনটাই জানানো হয়েছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে।

বয়সের সময়সীমা
ম্যানেজমেন্ট ট্রেনি পদের জন্যে ২৮, সিনিয়র ম্যানেজার পদের জন্যে ৪৭ এবং ডেপুটি ম্যানেজার পদের জন্যে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত আবেদন করা যাবে বলে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে।

কীভাবে নিয়োগ করা হবে
এই বিষয়ে বিস্তারিত ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সেই মতো নিয়োগ প্রক্রিয়া হবে কম্পিউটারের মাধ্যমে অনলাইনে পরীক্ষা। এরপর বেছে নেওয়া প্রার্থীকে ইন্টারভিউ নেওয়া হবে। তবে এই পদের জন্যে আবেদন করতে হলে আবেদন শুল্ক হিসাবে ৫০০ টাকা জমা দিতে হবে।

বেতন-
বেশ কয়েকটি পদের জন্যে নিয়োগ করবে হিন্দুস্তান কপার লিমিটেড (HCL)। সেই মতো যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো আলাদা। যেমন সিনিয়র ম্যানেজার পদের জন্যে ৭০০০০ থেকে ১৮০০০০ টাকা বেতন ধার্য করা হয়েছে। ডেপুটি ম্যানেজার পদের জন্যে মাসে বেতন 40000 টাকা থেকে 140000 টাকা। অন্যদিকে ম্যানেজমেন্ট ট্রেনি পদের জন্যে যোগ্য প্রার্থীকে মাসে 40000 টাকা থেকে 140000- এই টাকা দেওয়া হবে।












Click it and Unblock the Notifications