কেন্দ্রীয় TET-এ আবেদন প্রক্রিয়া শুরু! জুলাই থেকে অগাস্টের মধ্যেই হতে পারে পরীক্ষা
জুলাই থেকে অগস্টের মধ্যেই হতে পারে কেন্দ্রীয় টেট! যা কিনা কেন্দ্রীয় স্তরে স্কুলেগুলিতে পড়ানোর ক্ষেত্রে যোগ্যতা নির্নায়ক পরীক্ষা। সেই পরীক্ষার জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
অনলাইনের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় টেট পরীক্ষা নেওয়াআর দায়িত্ব থাকে সিবিএসই-এর উপর আর সেই প্রস্তুতিও সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন শুরু করে দিয়েছে। এজন্যে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে বলা হয়েছে।

এজন্যে এই লিঙ্কে- ctet.nic.ইন -ক্লিক করতে বলা হয়েছে। তবে আবেদনের আগে বেশ কিছু তথ্য চাইবে। তা দিয়ে আবেদন করতে হবে। পাশাপাশি বেশ কিছু নথিও আপলোড করতে হতে পারে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে আগামী ২৬ মে পর্যন্ত এই পরীক্ষাতে বসার জন্যে আবেদন করা যাবে।
কম্পিউটারের মাধ্যমে এই পদের জন্যে পরীক্ষা দেওয়া হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই পরীক্ষা দেওয়া যাবে। মূলত অনলাইনের মাধ্যমেই এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হবে। দুটি পত্রের পরীক্ষা দিতে হবে। প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষক হতে চান তাঁরা প্রথম পত্রের পরীক্ষা দিতে পারবেন।
পাশাপাশি উচ্চ প্রাথমিক অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে শিক্ষকতা করতে চান তাঁদের জন্যে দ্বিতীয়পত্রের পরীক্ষা। প্রথম এবং দ্বিতীয় পত্রে ১৫০ এবং ১৫০ নম্বর থাকবে। একাধিক মাল্টিপন চয়েসের প্রশ্নপত্র থাকবে। পাশাপাশি যে বিষয়ের উপর আগামিদিনে পড়াতে চান শিক্ষক হিসাবে আবেদনকারীদের সে বিষয়েই প্রশ্ন করা হবে।

দুটি পত্রের জন্যে আবেদন করা যাবে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সমস্ত কিছু দেখেই এই বিষয়ে দ্রুত আবেদন করতে বলা হয়েছে। যদিও এখনও পরীক্ষার কোনও নির্দিষ্ট দিন জানানো হয়নি। তবে জুলাই থেকে অগস্টের মধ্যেই পরীক্ষা নেওয়া হবে বলে জানা গিয়েছে।
মাথায় রাখতে হবে, অনলাইনে টাকা জমা দেওয়া যাবে আগামী ২৭ মে দুপুর সাড়ে ৩টে পর্যন্ত। গত বছর শেষের দিকে বাংলাতেও টেট পরীক্ষা নেওয়া হয়। প্রায় ১২ হাজার শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications