Govt Teacher Jobs 2022: ৭৫৪০টি শূন্যপদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত, জরুরি পয়েন্টটি পড়তে ভুলবেন না
Govt Teacher Jobs 2022: ৭৫৪০টি শূন্যপদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত, জরুরি পয়েন্টটি পড়তে ভুলবেন না
OSSC Teacher Recruitment 2022, Govt Teacher Jobs 2022: ওড়িশা স্টাফ সিলেকশন কমিশন, OSSC সরকারি শিক্ষক (Govt Teacher Jobs) হিসাবে ব্যাপক নিয়োগ। মাধ্যমিক বিদ্যালয়গুলির জন্যে এই নিয়োগ করা হবে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে তুলে ধরা হল। শুধু তাই নয়, শীঘ্রই যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের (OSSC Teacher Recruitment 2022) এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।

৭৫৪০ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ
ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে স্টাফ সিলেকশন কমিশন, OSSC-এর তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে। এই অনুসারে মোট ৭৫৪০ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। তবে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বলে জানা যাচ্ছে। তবে আবেদনের আগে ভালো ভাবে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- https://www.ossc.gov.ইন/Public/OSSC/Default.aspx - ক্লিক করতে পারেন।

কীভাবে নিয়োগ
OSSC সরকারি শিক্ষক (Govt Teacher Jobs) হিসাবে নিয়োগ করবে। একাধিক বিষয়ে হবে এই নিয়োগ। তবে এই (OSSC Teacher Recruitment 2022) পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্যে এই লিঙ্কে - ossc.gov.ইন - ক্লিক করতে বলা হয়েছে। মাথায় ( Govt Teacher Jobs 2022) রাখতে হবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত এই পদের জন্যে আবেদন করতে পারা যাবে বলে জানা যাচ্ছে।

শূন্যপদ সংক্রান্ত তথ্য-
মোট 7540 টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। একাধিক বিষয়ের জন্যে এই নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, TGT আর্টস - 1970 টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। TGT PCM এ শূন্যপদের সংখ্যা 1,419 টি। TGT CBZ হিসাবে শূন্যপদের সংখ্যা ১২০৫ টি। হিন্দিতে মোট ১৩৫২ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করবে। ৭২৩ টি শূন্যপদ সংস্কৃত বিষয়ের জন্যে শিক্ষক নিয়োগ করা হবে। পিইয়টি হিসাবে শূন্যপদ ৮৪১ টি। তেলেগু বিষয়ের জন্যে ছয়টি। উর্দু বিষয়ের উপর ২৪ জন শিক্ষককে নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা-
পদগুলোর জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিএড সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে। তবে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে। ফলে ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

বয়সসীমা-
শূন্যপদের জন্যে নুন্যতম ২১ বছর থেকেই আবেদন করা যাবে। তবে সর্বোচ্চ ৩৮ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে বলে জানা যাচ্ছে।

কীভাবে বেছে নেওয়া হবে?
এই পদের জন্যে যোগ্য প্রার্থীকে প্রারথমিক একটি পরীক্ষা দিতে হবে। এরপর মুখ্য পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। প্রাথমিক পরীক্ষা ১০০ নম্বরে হবে। এরপর অবশ্য ১৫০ নম্বরে পরীক্ষা দিতে হবে প্রার্থী কে।

জরুরি তথ্য-
এই বিষয়গুলির মধ্যে আবেদন করতে হলে প্রথমেই আবেদনকারীকে স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইট- ossc.gov.ইন- ক্লিক করতে হবে। সেখানে প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে। এরপরেই ক্রেডেনসিয়ালের মাধ্যমে লগ ইন করতে হবে। এরপর প্রমান্য নথি আপলোড করতে হবে। বিস্তারিত জেনেই আবেদন করতে হবে ।












Click it and Unblock the Notifications