একুশেই ৯৬ হাজার নতুন চাকরি ভারতের IT-সেক্টরে বড় ঘোষণা ন্যাসকমের
একুশেই ৯৬ হাজার নতুন চাকরি ভারতের IT-সেক্টরে বড় ঘোষণা ন্যাসকমের
সম্প্রতি ব্যাঙ্ক অফ আমেরিকা তাদের একটি রিপোর্টে বলেছিল ২০২২ এ প্রায় ৩০ লক্ষ কর্মী ছাঁটাই হবে ভারতের আইটি সেক্টরে৷ ঠিক তার ২৪ ঘন্টার মধ্যে বড় ঘোষণা করল ন্যাসনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানি (Nasscom)। দেশের সবচেয়ে বড় বেসরকারি সফটওয়ার ও সার্ভিসের ব্যবসায়িক প্রতিষ্ঠানটি জানিয়েছে চলতি বছরেই প্রায় ৯৬০০০ লোক নেওয়া হবে ভারতের সফটওয়্যার এবং সার্ভিস সেক্টরে।

কী বলেছে ব্যাঙ্ক অফ আমেরিকা?
ভারতের আইটি সেক্টরে কর্মরতদের জন্য খারাপ খবর সহ একটি রিপোর্ট প্রকাশ করেছিল ব্যাঙ্ক অফ আমেরিকা। রিপোর্টে বলা হয়েছিল ২০২২ এ বড়সড় কর্মী সংকোচনের পথে হাঁটবে ভারতের আইটি সেক্টরগুলি। টিসিএস, উইপ্রো, ইনফোসিস, এইসিএল, টেকমাহিন্দ্রা-র মতো বড় আইটি টাইকুনগুলিতে প্রায় ৩০ লক্ষ কর্মী ছাঁটাই বলে জানিয়েছিল ব্যাঙ্ক অফ আমেরিকার রিপোর্ট৷

কী কারণে ছাঁটাই হতে পারে?
আমেরিকার ব্যাঙ্কটি তাদের প্রকাশিত রিপোর্টে লিখেছিল স্যালারি জনওত ওভারলোড কমাতেই এই কর্মী সংকোচনের পথে হাঁটবে ভারতীয় আইটি সেক্টরগুলি। ৩০ লক্ষ কর্মী সংকোচন করে বর্ষিক প্রায় ১০০ বিলিয়ন ডলার বাঁচাতে পারবে কোম্পানিগুলি৷ যার বেশিরভাগটাই স্যালারি হিসেবে দিতে হয় কোম্পানিগুলিকে। প্রযুক্তির ব্যবহার করে এর অনেক কম খরচ ও সময়ে কাজ করার পথে হাঁটবে কোম্পানিগুলি, এরকম সম্ভাবনার কথাও বলেছিল আমেরিকার ব্যাঙ্কটি।

কাদের উপর কোপ পড়তে পারে?
ভারতের আইটি সেক্টরে প্রায় দেড় কোটি মানুষ কাজ করেন। যার মধ্যে ৯০ লক্ষ কাজ করেন অদক্ষ শ্রমিক হিসেবে এবং বিপিওতে। মূলত এদের উপরই কোপ পড়তে চলেছে বলেছে জানাচ্ছে আমেরিকান ব্যাঙ্কটি।

আমেরিকার ব্যাঙ্কের বক্তব্যের বিপরীতে হাঁটছে ন্যাসকম?
সম্প্রতি তাদের অফিসিয়াল বার্তাতে ন্যাসকমের পক্ষ থেকে বলা হয়েছে প্রযুক্তির বিবর্তনের সঙ্গে সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন দক্ষ শ্রমিক নিয়োগ করবে ভারীয় আইটি সেক্টর। চলতি বছর ও আগামীতে প্রায় ১ লক্ষ ৩৮ হাজার নিয়োগ হবে। দেশের বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট IT-BPM এ অটোমেশনের পথে হাঁটলেও তার কর্মী সংখ্যা ৪.৫ মিলিয়ন প্রায়। সঙ্গে আশ্বাস দিয়ে ন্যাসকম জানিয়েছে আগামিতেও একইভাবে দেশের চাকরি তৈরির ব্যবস্থা করে যাবে আইটি সেক্টর৷












Click it and Unblock the Notifications