শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক! পরীক্ষা চলাকালীন এই কাজগুলি একেবারেই করা যাবে না
HS Exam 2023: মঙ্গলবার শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম বড় পরীক্ষা। এবার প্রায় ৮ লাখ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে বসতে চলেছে। ফলে সুষ্ট এবং অবাধ যাতে পরীক্ষা হয় সেটাই বড় চ্যালেঞ্জ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।
তবে পরীক্ষায় বসার আগে পরীক্ষার্থীরা কি করবেন এবং কি করবেন না সেই সংক্রান্ত নির্দেশিকা দিল (HS Exam) সংসদ। ইতিমধ্যে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে। তা যেন সঙ্গে থাকে সেই বার্তা দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের।

এক ঘন্টা আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে হবে
অন্তত পরীক্ষা শুরু'র এক ঘন্টা আগে কেন্দ্রে পৌঁছে যাওয়ার কথা বলা হয়েছে। অন্তত প্রথম পরীক্ষার দিনে ১ ঘন্টা আগে এবং বাকি ক্ষেত্রে আধ ঘন্টা আগে কেন্দ্রে পৌঁছানোর কথা বলা হয়েছে। পরীক্ষার শুরু'র ১০ মিনিট আগে নির্দিষ্ট আসনে বসে যাওয়ার কথা বলা হয়েছে। তবে পাশাপাশি কারোর সঙ্গে কোনও সাহায্য নেওয়া যাবে না। পেন-পেনসিল সমস্ত কিছুই নিজেকে আনতে হবে বলে জানানো হয়েছে। মোবাইল ফোন কিংবা ভুলেও যাতে স্মার্ট ওয়াচ না থাকে সেই বার্তাও দেওয়া হয়েছে।

হাতে যেন না থাকে স্মার্টওয়াচ
স্মার্ট ওয়াচ কিংবা মোবাইল যদি কোনও পরীক্ষার্থীর কাছ থেকে উদ্ধার হয় তাহলে সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন বাতিল করা হবে। ক্যালকুলেটর ছাড়া অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করা যাবে না। এক্ষেত্রে কেন্দ্রকে কড়া হতে বলা হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। অন্যদিকে পরীক্ষা কেন্দ্রে ঢুকেই অ্যাটেনডেন্স কাম সিগনেচার রোল (এএসআর)-এই সই যাতে পরীক্ষার্থীরা সবাই করে তা খেয়াল রাখার কথা বলা হয়েছে।

সকাল ১০ থেকে পরীক্ষা শুরু
সকাল ১০ টা থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ১টা ১৫ মিনিটে পরীক্ষা শেষ হবে। তবে ১২ টা ৪৫ মিনিটের আগে কখনই পরীক্ষার্থীরা কেন্দ্র ছাড়তে পারবেন না। খাতা পরীক্ষকের কাছে জমা দিতে হবে। অন্যদিকে পরীক্ষার সময় ত্রিকোণমিতি, লগারিদম-সহ কিছু বিষয়ে ক্যালকুলেটর ব্যবহার পড়ুয়ারা করতে পারবে বলে জানিয়েছে সংসদ। তবে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগে বাথরুমে যাওয়া যাবে না।

কড়া ব্যবস্থা থাকছে
পরীক্ষা কেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকছে। অভিভাবকেরা পরীক্ষার জায়গায় ঢুকতে পারবে না। রাস্তায় পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা থাকছে। অন্যদিকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে কন্ট্রোল রুম খোলা থাকছে। নবান্নের তরফেও জারি থাকবে নজরদারি।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications