Intel Layoff: বড় চ্যালেঞ্জের মুখে কর্মসংস্থান, ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে এই বহুজাতিক সংস্থা
Intel Layoff: গ্লোবাল মার্কেটিংয়ের যুগে প্রত্যেকদিনই চ্যালেঞ্জ বাড়ছে! আর্থিক লাভের দিকে বিশেষ নজর দিচ্ছে সংস্থাগুলি। এই অবস্থায় কস্ট কাটিং'য়ের উপর বিশেষ নজর দিচ্ছে। আর তা দিতে গিয়ে লাগাতার কর্মী ছাঁটাই করে যাচ্ছে দেশি-বিদেশি বহু সংস্থা।
এবার সেই তালিকায় মার্কিন কম্পিউটার চিপ নির্মাণ সংস্থা ইন্টেল (US chip maker Intel)। প্রায় ১৮ হাজার কর্মীকে ছাঁটাই (Intel Layoff) করতে চলেছে এই সংস্থা। ফলে আগামিদিনে যে কর্মসংস্থানের ক্ষেত্রে আরও চ্যালেঞ্জ বাড়বে তা কার্যত স্পষ্ট।সংস্থার দাবি, খরচ কমাতেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা। শুধু তাই নয়, এই সিদ্ধান্তে প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার খরচ বেঁচে যাবে বলেও দাবি ইন্টেলের।

Intel Layoff: লোকসান বাড়তে থাকে-
মার্কিন কম্পিউটার চিপ নির্মাণ সংস্থা ইন্টেল বিশ্বের অন্যতম বড় সংস্থা। এমনকি লাভজনক সংস্থাও বটে। কিন্তু গত ত্রৈমাসিক আয়ে বড়সড় ধাক্কা লাগে। বাড়ে লোকসান। প্রায় ১.৬ মার্কিন ডলার লোকসান হয় সংস্থার।
ইন্টেলের অন্যতম আধিকারিক প্যাট গেলসিঞ্জার জানিয়েছেন, ত্রৈমাসিক আর্থিক দর মোটেই সন্তোষজনক হয়। প্রডাক্ট এবং প্রযুক্তি ক্ষেত্রে সংস্থা এগিয়ে থাকলেও আর্থিক ক্ষেত্রে সংস্থার চ্যালেঞ্জ বাড়ছে। আর তা সামলাতে সংস্থা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য (Intel Layoff) হয়েছে বলে দাবি প্যাট গেলসিঞ্জারের। শুধু তাই নয়, আগামী মাসগুলিতে যাতে সংস্থাকে ঠিক জায়গাতে নিয়ে আসা সম্ভব হয় সেদিকেই সংস্থা কাজ করছে।
Intel Layoff: গত বছর এই তথ্য দিয়েছিল
মার্কিন কম্পিউটার চিপ নির্মাণ সংস্থা ইন্টেল (US chip maker Intel) ২০২৩ সালেই ১২৪,৮০০ কর্মীকে ছাঁটাই'য়ের ইঙ্গিত দিয়েছিল। আর তাতেই স্পষ্ট ছিল ১৮,০০০ পদ থেকে কর্মচারীদের ছাঁটাই হবে। শুধু তাই নয়, ইজরায়েলে একটি কারখানা তৈরির কথা জানানো হয়েছিল। কিন্তু সে পথ থেকে আপাতত সংস্থা সরে এসেছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, একাধিক প্রজেক্টও সংস্থা আপাতত বন্ধ রেখেছে বলে জানা যাচ্ছে।
বলে রাখা প্রয়োজন, গত কয়েক মাসের মধ্যে একাধিক সংস্থা ইতিমধ্যে কর্মী ছাঁটাই'য়ের পথে হেঁটেছে। গ্লোবাল বহুজাতিক সংস্থার পাশাপাশি তালিকায় ভারতের একাধিক সংস্থাও রয়েছে। এমনকি সেই তালিকায় ফেসবুক-টইটারের মতো সংস্থাও আছে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications