ইনফোসিসের মাইসোর ক্যাম্পাসের ৭০০ কর্মীকে ছাঁটাই, শ্রম মন্ত্রকের দ্বারস্থ NITES
দেশের শীর্ষস্থানীয় আইটি সংস্থা ইনফোসিসে গণছাঁটাই নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। ন্যাসেন্ট ইনফরমেশন টেকনোলজি এমপ্লয়িজ সিনেট (NITES)-এর সভাপতি হরপ্রীত সিং সালুজার দাবি, ২০২৪ সালের অক্টোবরে যোগ দেওয়া প্রায় ৭০০ জন ক্যাম্পাস নিয়োগপ্রাপ্ত কর্মীকে জোরপূর্বক বরখাস্ত করা হয়েছে।
NITES বিষয়টি ভারতের শ্রম মন্ত্রণালয়ে অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছে। সালুজা বলেন, "এটি সম্পূর্ণ অবিচার এবং অনৈতিক সিদ্ধান্ত। কর্মীদের কোনো বিকল্প না দিয়ে গণছাঁটাই করা হয়েছে"।

ইনফোসিস অবশ্য ছাঁটাইয়ের সংখ্যা প্রায় ৩৫০ জন বলে দাবি করেছে। সংস্থাটির মতে, অভ্যন্তরীণ মূল্যায়নে একাধিকবার ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৩৫০ জনের জন্যে। সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, "প্রতিটি নতুন কর্মীর তিনবার মূল্যায়নের সুযোগ দেওয়া হয়। যদি কেউ তা পাস করতে ব্যর্থ হয়, তবে তারা প্রতিষ্ঠানে থাকতে পারবে না। এটি আমাদের নিয়োগ চুক্তিতেও উল্লেখ রয়েছে এবং দুই দশকেরও বেশি সময় ধরে চালু আছে"।
কিন্তু ছাঁটাই হওয়া কর্মীদের দাবি, মূল্যায়নের নিয়ম ও সিলেবাস প্রশিক্ষণ চলাকালীন পরিবর্তন করা হয়েছিল, যা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
এক কর্মী বলেন, "মূল্যায়নের মানদণ্ড বারবার পরিবর্তন করা হয়েছে। এতে আমরা প্রস্তুতি নিতে পারিনি এবং বাধ্য হয়ে চাকরি হারাতে হল"।
এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪০০ কর্মীকে ব্যাচে ডেকে আলটিমেটাম চিঠি দেওয়া হয়। NITES এই বিষয়েই অভিযোগ করেছে, ছাঁটাই প্রক্রিয়ার সময় কর্মীদের ভয় দেখানোর জন্য বাউন্সার ও নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়। সালুজা বলেন, "প্রতিষ্ঠানটি কর্মীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে দেয়নি, যাতে তারা ছাঁটাইয়ের প্রমাণ সংগ্রহ বা সাহায্য চাইতে না পারে সেই জন্যেই সংস্থা এই ব্যবস্থা করেছিল। এটি একেবারেই অমানবিক"।
ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই ২০২২ সালের ইঞ্জিনিয়ারিং ব্যাচের শিক্ষার্থী, যারা ইনফোসিসের মাইসোর ক্যাম্পাসে প্রশিক্ষণ নিয়েছিলেন। তারপর প্রশিক্ষণ শেষে ইনফোসিসেই যোগ দিয়েছিলেন তারা। তাদের ২০২৩ সালের অক্টোবরে নিয়োগ দেওয়া হয়। আর ২০২৫-এই ছাঁটাই করা হল তাঁদের।
তাদের প্রাথমিক অফার লেটারে ৩.২-৩.৭ লক্ষ টাকা বার্ষিক বেতনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু যোগদানের কয়েক মাসের মধ্যেই বরখাস্ত করা হল এই সকল নবাগত কর্মীদের। NITES দাবি করেছে, এই পদক্ষেপ ১৯৪৭ সালের শিল্প বিরোধ আইন লঙ্ঘন করেছে এবং কর্মীদের অধিকার রক্ষায় সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। সরকারের কাছে তাই সাহায্য চেয়েছেন সালুজা।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications