HPCL Recruitment 2023: ৩০০ এরও বেশি শূন্যপদে নিয়োগ হবে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন
HPCL Recruitment 2023: হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে চাকরির সুযোগ। সংস্থার একাধিক বিভাগে এই নিয়োগ হবে। ৩০০ এরও বেশি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে।
কীভাবে কোথায় আবেদন করবেন ইতিমধ্যে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের তরফে জানানো হয়েছে। তবে এই পদের জন্যে আবেদন করতে হলে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে।

- HPCL Recruitment 2023: কীভাবে আবেদন
ইঞ্জিনিয়ার, অফিসার সহ একাধিক শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। তবে এই পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্যে hindustan petroleum corporation limited এর ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। কিংবা এই লিঙ্কে- hindustanpetroleum.com ক্লিক করেও এই পদের জন্যে আবেদন করতে হবে।
- HPCL Recruitment 2023: পড়ুন বিজ্ঞপ্তিটি
hindustan petroleum corporation limited এর আবেদনের আগে ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- HPCL Recruitment 2023 ক্লিক করতে হবে।
- HPCL Recruitment 2023: কোন কোন পদে নিয়োগ
হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই মতো ইঞ্জিনিয়ার, অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সহ মোট ৩১২ টি শূন্যপদের জন্যে নিয়োগ হবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, ইন্সট্রুমেন্টেশন ও কেমিক্যাল ট্রেডে ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। বেশ কয়েকটি পদের জন্যে স্থায়ী নিয়োগ করা হবে। কিছু পদে চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে।
- HPCL Recruitment 2023: শিক্ষাগত যোগ্যতা
এই শূন্যপদে আবেদনকারীকে নুন্যতম ইঞ্জিনিয়ারিঙ্গ পাশ করতেই হবে। তবে যে বিষয়ে আবেদন করছেন সংশ্লিষ্ট বিষয়ে নুন্যতম ৪ বছরের ডিগ্রি পাশ করতেই হবে। তবে বেশ কিছু পদের জন্যে শিক্ষাগত যোগ্যতা অবশ্য আলাদা। আর তা জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। তবে যারা এই পদের জন্যে আবেদন করবেন তাদের বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications