Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

How to Become Astronaut: সুনীতার মতো 'আকাশছোঁয়া'র স্বপ্ন দেখেন? কীভাবে NASA-র একজন মহাকাশচারী হবেন? জানুন

How to Become Astronaut: তৈরি হল এক ইতিহাস। মহাশূন্য থেকে পৃথিবীর মাটি ছুঁলেন সুনীতারা। গোটা বিশ্ব সেই মুহূর্তের দিকে নজর রেখেছিল। একই সঙ্গে চলে বিশেষ প্রার্থনাও। বুধবার ভোররাতে বিশেষ জানে পৃথিবীর মাটি ছুঁলেন 'ভারতের কন্যা'। বর্তমানে গোটা বিশ্বের তরুণ প্রজন্মের সামনে ভারতীয় বংশদ্ভুত সুনীতা উইলিয়ামস (Sunita Williams) প্রেরণা। মহাকাশে ৩২২ দিন কাটিয়ে নজির স্থাপন করেছেন।

অনেকেই এখন সুনীতার মতো চ্যালেঞ্জ নেওয়ার স্বপ্ন দেখছেন। কিন্তু একজন অ্যাস্ট্রোনট অর্থাৎ মহাকাশচারী হওয়া সহজ? এজন্য কী পড়াশোনা লাগে? আর সেটাই সম্ভব? জানুন সমস্ত খুঁটিনাটি তথ্য (How to Become Astronaut) ।

How to Become Astronaut

How to Become Astronaut: ভালো করে পড়াশোনা করতে হবে

মহাকাশ্চারী হওয়া খুব একটা সহজ নয়! চাই ভালো পড়াশোনা। এজন্য স্কুলে অংক এবং ফিজিক্সে বিশেষ নজর দিতে হবে। একেবারে দুই বিষয় মূল থেকে গভীর পড়াশোনা প্রয়োজন। এরপর ইঞ্জিনিয়ার (এরোস্পেস), সায়েন্স কিংবা অঙ্কে ব্যাচলার ডিগ্রি থাকতে হবে। সুনিতা উইলিয়ামস ফিজিক্যাল সায়েন্সে স্নাতক এবং তারপর ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে মাস্টার্স করেছেন। বিজ্ঞান বা প্রযুক্তিতে মাস্টার্স বা পিএইচডি করতে পারলে আরও ভালো হয়। এক্ষেত্রে NASA-তে মতো জায়গায় কাজ পাওয়ার ক্ষেত্রে বড় প্লাস পয়েন্ট।

How to Become Astronaut: পাইলট ট্রেনিং

মাস্টার্স কিংবা পিএইচডি ডিগ্রির পর পাইলট হওয়ার ট্রেনিং নেওয়ার প্রয়োজন হবে। বিশেষ করে টেকনিক্যাল ফিল্ডে কাজ করতে হবে। সুনিতা উইলিয়ামস মার্কিন নৌবাহিনীতে হেলিকপ্টার পাইলট প্রশিক্ষণ নিয়েছেন এবং ৩০টিরও বেশি বিমান উড়িয়েছেন। বিশেষ করে নাসার মহাকাশচারী হওয়ার ক্ষেত্রে টেস্ট পাইলট হওয়াটাও জরুরি। যা বিশ্বের সবথেকে বড় মহাকাশ গবেষণা সংস্থা নাসাতে চাকরি পাওয়ার ক্ষেত্রে সেরা। সুনিতা উইলিয়ামসের বিমান চালানোর অভিজ্ঞতা ছিল ২,৭৭০ ঘণ্টারও বেশি।

How to Become Astronaut: ফিজিক্যাল ফিটনেস

মহাকাশে একাধিক শারীরিক কসরত করতে হয়। ভেসে থাকাটা বড় চ্যালেঞ্জ। ফলে ফিজিক্যাল ফিটনেস থাকাটা খুব চ্যালেঞ্জের। ফলে এক্সারসাইজের মধ্যে থাকাটা খুবই জরুরি। দৌড়ানো, সাঁতার বা ওজন প্রশিক্ষণ প্রয়োজন। এমনকি মহাকাশে থাকাকালীন সুনিতা বোস্টন ম্যারাথনও সম্পন্ন করেছিলেন, কল্পনা করুন যে তিনি কতটা ফিট ছিলেন!

NASA র মহাকাশচারী কীভাবে হবেন?

NASA র মহাকাশচারী হওয়ার ক্ষেত্রে প্রথম শর্ত হল আমেরিকার নাগরিক হওয়া। সুনীতা যেমন ছিলেন। তবে ISRO -র সঙ্গে যুক্ত যে কেউ যেতে পারেন। এক্ষেত্রে ক্রু মিশন অনেক কম। স্পেস মিশন বাড়ানোর চেষ্টা চলছে। তবে মার্কিন নাগরিকত্ব, কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা এবং 1,000 ঘন্টা জেট বিমান উড়ানোর অভিজ্ঞতা প্রয়োজন মহাকাশচারী হওয়ার ক্ষেত্রে। NASA র সিলেকশন প্রক্রিয়া খুবই শক্ত। প্রথমে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, মেডিক্যাল চেক আপ এবং ট্রেনিং নিতে হবে।

এছাড়াও আরও বেশ কিছু পর্যায়ে আছে। বিস্তারিত জেনেই নিজেকে তৈরি করতে পারেন। যদি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+